রুশ বিমান হামলায় ২০০ দায়েশ সন্ত্রাসী নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i44548-রুশ_বিমান_হামলায়_২০০_দায়েশ_সন্ত্রাসী_নিহত
সিরিয়ার দেইর আয-জোর প্রদেশে রাশিয়ার বিমান হামলায় ২০০’র বেশি উগ্রবাদী দায়েশ সন্ত্রাসী নিহত হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (সোমবার) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
আগস্ট ২১, ২০১৭ ০৯:১৮ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

সিরিয়ার দেইর আয-জোর প্রদেশে রাশিয়ার বিমান হামলায় ২০০’র বেশি উগ্রবাদী দায়েশ সন্ত্রাসী নিহত হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (সোমবার) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

রাশিয়ার বিমান হামলায় দায়েশের অন্তত ২০টি ভারী অস্ত্রসজ্জিত গাড়ি ধ্বংস হয়েছে। এছাড়া, কয়েকটি ট্যাংক ও সাঁজোয়া যানও ধ্বংস হয়। দেইর আয-জোরে দায়েশের অনেক বেশি তৎপরতা রয়েছে এবং সেখানে সিরিয়া ও রাশিয়ার বাহিনী প্রায়ই সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।

রুশ মন্ত্রণালয় বলছে, দেইর আয-জোর প্রদেশে বিভিন্ন দেশ থেকে আসা সন্ত্রাসীরা নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তবে সেখানে সন্ত্রাসীদের পতন হলে তা হবে তাদের জন্য কৌশলগত পড় পরাজয়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১