ইয়েমেন যুদ্ধে আমিরাতের পাইলট ও সেনা নিহত
-
ইয়েমেনে সামরিক অভিযানে অংশ নেয়া আরব আমিরাতের জঙ্গিবিমানের ককপিটে একজন পাইলটকে দেখা যাচ্ছে (ফাইল ফটো)
ইয়েমেন যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের এজন পাইলট ও এক সেনা নিহত হয়েছে। আমিরাতের সামরিক বাহিনী এ খবর নিশ্চিত করেছে।
আরব আমিরাতের বার্তা সংস্থা ওয়াম সোমবার সামরিক বাহিনীর বিবৃতির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইয়েমেন যুদ্ধে আহত ফার্স্ট সার্জেন্ট নাসের গারিব আল-মারজুয়ি মারা গেছে। এর কয়েক ঘণ্টা পর ওয়াম আরেক খবরে জানায় যে, পাইলট সুলতান আন-নাকভি তার বিমানের কারগরি ত্রুটির কারণে মারা গেছে। তবে ইয়েমেনের ঠিক কোথায় এ দুর্ঘটনা ঘটেছে তা ওই খবরে বলা হয় নি।
সর্বশেষ হিসাব অনুসারে, ইয়েমেন যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের ১০০ সেনা মারা গেল। ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব ও তার সাঙ্গপাঙ্গরা মিলে দারিদ্র পীড়িত ইয়েমেন যে আগ্রাসন চালিয়ে আসছে তাতে সংযুক্ত আরব আমিরাত হচ্ছে গুরুত্বপূর্ণ অংশীদার। সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলোর আগ্রাসনে ইয়েমেনে এ পর্যন্ত ১২ হাজারের বেশি নারী-শিশুসহ বেসামরিক লোকজন মারা গেছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১