সিরিয়া সফরে শোইগু: সামরিক সহযোগিতা নিয়ে বাশারের সঙ্গে বৈঠক
সেপ্টেম্বর ১৩, ২০১৭ ০৬:২৩ Asia/Dhaka
-
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং প্রেসিডেন্ট বাশার আল-আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে বৈঠক করেছেন দামেস্ক সফররত রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। সামরিক সহযোগিতা এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান যৌথ তৎপরতা নিয়ে আলোচনা করেছেন উভয়ই।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, উভয় পক্ষ সামরিক ও সামরিক-প্রযুক্তি সহায়তার নিয়ে আলোচনা করেন। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ বিরোধী লড়াইয়ে রুশ বিমান বাহিনীর সহায়তায় সিরিয় বাহিনীর অব্যাহত বিজয়ের পরিপ্রেক্ষিতে আলোচনা করেন তারা।
এ ছাড়া, সিরিয়ায় স্থিতিশীলতা সংক্রান্ত বিষয়েও তার আলাপ করেছেন। সিরিয়ার মানুষকে মানবিক সহযোগিতা দেয়া এবং দেশটিতে যুদ্ধবিরতি অঞ্চলগুলোর তৎপরতা নিয়েও কথা বলেন তারা।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে সিরিয়ায় এ কর্ম-সফর করেন শোইগু।#
পার্সটুডে/মূসা রেজা/১৩
ট্যাগ