দেইর আয-যোরে দায়েশের গোলায় নিহত হলেন রুশ এক লে. জেনারেল
https://parstoday.ir/bn/news/west_asia-i46481-দেইর_আয_যোরে_দায়েশের_গোলায়_নিহত_হলেন_রুশ_এক_লে._জেনারেল
সিরিয়ার দেইর আয-যোরে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের গোলাবর্ষণে রাশিয়ার সেনাবাহিনী লে. জেনারেল ভ্যালারি অ্যাসাপোভ নিহত হয়েছে। সিরিয়ায় মোতায়েন রুশ সামরিক উপদেষ্টাদের মধ্যে অন্যতম শীর্ষস্থানীয় কর্মকর্তা ছিলেন তিনি।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
সেপ্টেম্বর ২৫, ২০১৭ ০৮:৩৮ Asia/Dhaka
  • লে. জেনারেল ভ্যালারি অ্যাসাপোভ
    লে. জেনারেল ভ্যালারি অ্যাসাপোভ

সিরিয়ার দেইর আয-যোরে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের গোলাবর্ষণে রাশিয়ার সেনাবাহিনী লে. জেনারেল ভ্যালারি অ্যাসাপোভ নিহত হয়েছে। সিরিয়ায় মোতায়েন রুশ সামরিক উপদেষ্টাদের মধ্যে অন্যতম শীর্ষস্থানীয় কর্মকর্তা ছিলেন তিনি।

রুশ সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, দেইর আয-যোর মুক্ত করার লড়াইয়ে জড়িত একটি সিরিয় বাহিনীর একটি চৌকির কমান্ডে নিয়োজিত ছিলেন তিনি। হঠাৎ করে দায়েশ মর্টার হামলা শুরু করলে একটি গোলা ফেটে মারাত্মক ভাবে আহত হন জেনারেল অ্যাসাপোভ।

জেনারেল অ্যাসাপোভকে মরণোত্তর সাহসিকতার পদক দেয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এরআগে রুশ প্রতিরক্ষা বাহিনীর হিসাবে বলা হয়েছে, গত মাস পর্যন্ত দেশটিতে ৩৪ জন সেনা নিহত হয়েছে। ২০১৫ সাল থেকে দামেস্কের আমন্ত্রণে সিরিয়ায় রুশ সামরিক বাহিনী অভিযান শুরুর পর এ সব সেনা দেশটিতে নিহত হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৫