ফোরাতের ওপর ট্যাংক পারাপারের উপযুক্ত সেতু নির্মাণ করল রাশিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i46603-ফোরাতের_ওপর_ট্যাংক_পারাপারের_উপযুক্ত_সেতু_নির্মাণ_করল_রাশিয়া
সিরিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ দেইর আয-যোরের কাছে ফোরাত নদীর ওপর সেতু নির্মাণ করছে রাশিয়ার সেনাবাহিনী। এ সংক্রান্ত ভিডিও ফুটেজ প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
সেপ্টেম্বর ২৭, ২০১৭ ০৯:৪৯ Asia/Dhaka
  •  ফোরাতের ওপর ট্যাংক পারাপারের উপযুক্ত সেতু নির্মাণ করল রাশিয়া

সিরিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ দেইর আয-যোরের কাছে ফোরাত নদীর ওপর সেতু নির্মাণ করছে রাশিয়ার সেনাবাহিনী। এ সংক্রান্ত ভিডিও ফুটেজ প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রোড সার্ভিস বিভাগের প্রধান ভ্লাদিমির বুরোভৎসেভ বলেন, অব্যাহত গোলাবর্ষণকে উপেক্ষা করে দুদিনের কম সময়ের মধ্যে সেতু নির্মাণ করা হয়েছে।

সেতু নির্মাণের তৎপরতা চলার সময়ে ড্রোন মোতায়েন করা হয়েছিল উল্লেখ করে তিনি জানান, এ সময়ে বোমা ও গ্রেনেড হামলা চালানো হয়েছে। হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হয়নি উল্লেখ করে তিনি বলেন, সময়মতই সেতু নির্মাণের কাজ শেষ করা হয়েছে।

২১০ মিটার দীর্ঘ সেতু ত্রাণ-পণ্য বিতরণ ও আহতদের সরিয়ে নেয়ার কাজে ব্যবহার করা যাবে বলে উল্লেখ করেন তিনি। তিনি জানান,  ট্যাংক এবং সাঁজোয়া বহরের মতো ভারি যানবাহনের ভারও সইতে পারবে এ সেতু।#

পার্সটুডে/মূসা রেজা/২৭