পশ্চিম তীর গিলে খাচ্ছে ইসরাইল; অবসান চায় হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i46803-পশ্চিম_তীর_গিলে_খাচ্ছে_ইসরাইল_অবসান_চায়_হামাস
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার জন্য সম্প্রতি প্রতিদ্বন্দ্বী ফাতাহ আন্দোলনের সঙ্গে যে আলোচনা শুরু হয়েছে তার মূল লক্ষ্য হচ্ছে পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের অবসান ঘটানো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০১, ২০১৭ ১৩:৩৬ Asia/Dhaka
  • সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখছেন হামাস নেতা ইসমাইল হানিয়া (১৯ সেপ্টেম্বরের ছবি)
    সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখছেন হামাস নেতা ইসমাইল হানিয়া (১৯ সেপ্টেম্বরের ছবি)

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার জন্য সম্প্রতি প্রতিদ্বন্দ্বী ফাতাহ আন্দোলনের সঙ্গে যে আলোচনা শুরু হয়েছে তার মূল লক্ষ্য হচ্ছে পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের অবসান ঘটানো।

গতকাল (শনিবার) এক বিবৃতিতে হামাস প্রধান ইসমাইল হানিয়া এ কথা বলেছেন। তিনি বলেন, পশ্চিম তীরে ইসরাইলি দখলদারিত্বের অবসানের পাশাপাশি হামাস গাজা উপত্যকার ওপর থেকেও ইসরাইলি অবরোধের অবসান ঘটাতে চায়। তিনি বলেন, জাতীয় সংহতি প্রতিষ্ঠা যেমন একটি ইচ্ছা, তেমনি একটি সিদ্ধান্ত।

তিনি আরো বলেন, জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার জন্য যে উদ‍্যোগ নেয়া হয়েছে তা সময়সাপেক্ষ হবে কারণ অনেকগুলো ইস্যু রয়েছে যেগুলোর বিষয়ে সাহসী সিদ্ধান্ত দরকার হবে। তিনি বলেন, আশা করা যায় বিভেদের দেয়াল এক সময় ভেঙে দেয়া সম্ভব হবে।

গত মাসে হামাস ও ফাতাহ আন্দোলন মিশরের রাজধানী কায়রোয় জাতীয় ঐক্য প্রতিষ্ঠার বিষয়ে বৈঠক করে। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুসারে হামাস গাজায় তাদের প্রশাসনিক কমিটি ভেঙে দেয় এবং মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন সরকারকে আমন্ত্রণ জানায়। ঐক্য প্রক্রিয়ার এক পর্যায়ে গাজা ও পশ্চিম তীরে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। ২০০৭ সালের পর থেকে গাজায় হামাস ও পশ্চিম তীরে ফাতাহ আন্দোলনের শাসন চলছে।#

 পার্সটুডে/সিরাজুল ইসলাম/১