ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে কাউকে হস্তক্ষেপ করতে দেব না: এবাদি
https://parstoday.ir/bn/news/west_asia-i47789-ইরাকের_অভ্যন্তরীণ_বিষয়ে_কাউকে_হস্তক্ষেপ_করতে_দেব_না_এবাদি
ইরাকের স্বেচ্ছাসেবী গণবাহিনী হাশ্দ শাবি সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন অনধিকার চর্চামূলক যে বিতর্কিত মন্তব্য করেছেন তার নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল এবাদি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৩, ২০১৭ ১৫:৪৮ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী হায়দার আল এবাদি
    প্রধানমন্ত্রী হায়দার আল এবাদি

ইরাকের স্বেচ্ছাসেবী গণবাহিনী হাশ্দ শাবি সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন অনধিকার চর্চামূলক যে বিতর্কিত মন্তব্য করেছেন তার নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল এবাদি।

আজ (সোমবার) প্রধানমন্ত্রী এবাদির সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে তার গণমাধ্যম দফতর জানিয়েছে, ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো অধিকার কারো নেই।    

গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সৌদি আরব এবং ইরাকের কর্মকর্তাদের সঙ্গে এক যৌথ বৈঠকের পর বলেন,  ইরাকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে যুদ্ধ প্রায় শেষ হয়ে এসেছে; এখন দেশটি থেকে ইরানসহ বাইরের সব দেশের চলে যাওয়া উচিত। রেক্স টিলারসনের এসব বক্তব্যের পর প্রধানমন্ত্রী এবাদির এসব প্রতিক্রিয়া এলো। এছাড়া, টিলারসন বলেন, যেকোনো দেশের যোদ্ধাদের ইরাক ছাড়া উচিত এবং ইরাকের জনগণকে দেশটির নিয়ন্ত্রণ নেয়ার সুযোগ দিতে হবে।

৪০টি স্বেচ্ছাসেবী সংগঠনের যোদ্ধাদের সমন্বয়ে গঠিত হয়েছে পপ্যুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবি বাহিনী। ২০১৪ সালে ইরাকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের উত্থানের পর গঠিত হয় এ বাহিনী। দায়েশ-বিরোধী লড়াইয়ে ইরাকি সেনাবাহিনীর পাশাপাশি হাশদ আশ শাবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।#

পার্সটুডে/বাবুল আখতার/২৩