দায়েশ এখন সিরিয়ার মাত্র ৫ ভাগ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে: রাশিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i47820-দায়েশ_এখন_সিরিয়ার_মাত্র_৫_ভাগ_ভূখণ্ড_নিয়ন্ত্রণ_করছে_রাশিয়া
সিরিয়ার ভূখণ্ডের মাত্র পাঁচ ভাগ এখন উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশ নিয়ন্ত্রণ করছে বলে জানিয়েছে রাশিয়া। রুশ বিমান বাহিনীর সহযোগিতায় সিরিয় সেনাবাহিনী যখন দেশটির পূর্বাঞ্চল থেকে দায়েশকে নির্মূল করার জন্য অভিযান অব্যাহত রেখেছে তখন মস্কো এ ঘোষণা দিল।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
অক্টোবর ২৪, ২০১৭ ১৫:১৯ Asia/Dhaka
  • যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া
    যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া

সিরিয়ার ভূখণ্ডের মাত্র পাঁচ ভাগ এখন উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশ নিয়ন্ত্রণ করছে বলে জানিয়েছে রাশিয়া। রুশ বিমান বাহিনীর সহযোগিতায় সিরিয় সেনাবাহিনী যখন দেশটির পূর্বাঞ্চল থেকে দায়েশকে নির্মূল করার জন্য অভিযান অব্যাহত রেখেছে তখন মস্কো এ ঘোষণা দিল।

গতকাল (সোমবার) রাশিয়ার প্রতিরক্ষমন্ত্রী সের্গেই শুইগু ফিলিপাইন সফরে গিয়ে এক বিবৃতিতে বলেছেন, ২০১৫ সালে সিরিয়ার সন্ত্রাস বিরোধী লড়াইয়ে রাশিয়া দামেস্ককে সামরিক সহযোগিতা দেয়ার আগ পর্যন্ত তাকফিরি দায়েশ দেশটির ৭০ ভাগ এলাকা দখল করে রেখেছিল।   

রুশ জঙ্গিবিমান হামলায় সন্ত্রাসীদের ৯০০টি প্রশিক্ষণ শিবির ধ্বংস হওয়ার পাশাপাশি তাদের বহু ভারী আগ্নেয়াস্ত্র ধ্বংস হয়। সম্প্রতি সিরিয়ার সামরিক বাহিনী রুশ জঙ্গিবিমানের সহযোগিতায় দেশটির পূর্বাঞ্চলীয় দেইর আয জোরে সন্ত্রাসীদের বিরুদ্ধে  ব্যাপক ভিত্তিক অভিযান শুরু করেছে।

কয়েক সপ্তাহ আগে সিরিয় সেনাবাহিনী দেইর আয-যোর নগরীর অবরোধ ভাঙ্গতে সক্ষম হয়। দেশটির পূর্বাঞ্চলীয় এ নগরীতে গত তিন বছর ধরে কঠোর অবরোধ আরোপ করে রেখেছিল তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ। অবরোধ ভাঙ্গতে সিরিয় বাহিনীকে সহায়তা করেছে রুশ বিমান বাহিনী ও দেশটির জনপ্রিয় প্রতিরক্ষা সংগঠনগুলোর যোদ্ধারা। তবে শহরটি এখনো পুরোপুরি সন্ত্রাসীমুক্ত হয় নি #

পার্সটুডে/বাবুল আখতার/২৪