হামাসের ক্ষেপণাস্ত্র শক্তি বৃদ্ধি; উদ্বেগে ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i47953-হামাসের_ক্ষেপণাস্ত্র_শক্তি_বৃদ্ধি_উদ্বেগে_ইসরাইল
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের ক্ষেপণাস্ত্র শক্তি আগের চেয়ে আরও বেড়েছে বলে জানিয়েছে ইহুদিবাদী ইসরাইলের নিরাপত্তা সূত্র। এর ফলে ইহুদিবাদী নেতারা উদ্বিগ্ন হয়ে পড়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৮, ২০১৭ ১৬:০৯ Asia/Dhaka
  • হামাসের ক্ষেপণাস্ত্র শক্তি বৃদ্ধি; উদ্বেগে ইসরাইল

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের ক্ষেপণাস্ত্র শক্তি আগের চেয়ে আরও বেড়েছে বলে জানিয়েছে ইহুদিবাদী ইসরাইলের নিরাপত্তা সূত্র। এর ফলে ইহুদিবাদী নেতারা উদ্বিগ্ন হয়ে পড়েছে।

ইরানের সংবাদ সংস্থা 'ফার্স' জানিয়েছে, ইহুদিবাদী নিরাপত্তা সূত্রগুলো নিশ্চিত করেছে গাজায় ২০১৪ সালের যুদ্ধের সময় হামাস ট্যাংক বিধ্বংসী লেজার নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। সে সময় এ ক্ষেপণাস্ত্রের সংখ্যা কম ছিল। কিন্তু এখন এ সংখ্যা বেড়েছে। 

হামাসের সামরিক শাখার একদল যোদ্ধা

হামাসের কাছে বর্তমানে এ ধরনের দেড় হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে এবং এসব ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলি ট্যাংক বহরের বিরুদ্ধে বড় ধরনের প্রতিরোধ গড়ে তুলতে পারবে হামাসের যোদ্ধারা। 

এ প্রসঙ্গে ইসরাইলি দৈনিক মায়ারিভের নিরাপত্তা বিষয়ক বিশ্লেষক ইউসি মিলমান বলেছেন, হামাসের সামরিক শাখা ইয্যাদ্দিন কাস্সাম ব্রিগেডের কাছে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে এবং এর সংখ্যাও অনেক। 

নিরপেক্ষ বিশ্লেষকরা বলছেন, হামাসের সামরিক শক্তি বৃদ্ধির বিষয়টিকে অপব্যবহারের চেষ্টা করছে ইহুুদিবাদী ইসরাইল। এখন তারা হামাস-আতঙ্ক অন্যদের মধ্যেও ছড়িয়ে দিতে চাচ্ছে।# 

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৮