ইরাককে সুরক্ষা দেয়ার দায়িত্ব পালন করে যাবে হাশদ্ আশ শাবি: কমান্ডার
https://parstoday.ir/bn/news/west_asia-i48029-ইরাককে_সুরক্ষা_দেয়ার_দায়িত্ব_পালন_করে_যাবে_হাশদ্_আশ_শাবি_কমান্ডার
ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন পপ্যুলার মোবিলাইজেশন ইউনিটস বা পিএমইউকে অস্ত্র ত্যাগ করার জন্যে আমেরিকা যে আহ্বান জানিয়েছে তার কড়া নিন্দা জানিয়েছেন সংগঠনটি উপ প্রধান আবু মাহাদি আল মুহান্দিস। পিএমইউকে আরবিতে হাশদ্ আশ শাবিও বলা হয়ে থাকে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ৩১, ২০১৭ ১২:৩৮ Asia/Dhaka
  • পপ্যুলার মোবিলাইজেশন ইউনিটস'র উপ প্রধান আবু মাহাদি আল মুহান্দিস
    পপ্যুলার মোবিলাইজেশন ইউনিটস'র উপ প্রধান আবু মাহাদি আল মুহান্দিস

ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন পপ্যুলার মোবিলাইজেশন ইউনিটস বা পিএমইউকে অস্ত্র ত্যাগ করার জন্যে আমেরিকা যে আহ্বান জানিয়েছে তার কড়া নিন্দা জানিয়েছেন সংগঠনটি উপ প্রধান আবু মাহাদি আল মুহান্দিস। পিএমইউকে আরবিতে হাশদ্ আশ শাবিও বলা হয়ে থাকে।

গতকাল (সোমবার) মার্কিন সংবাদ মাধ্যম এসোসিয়েটেড প্রেস বা এপিকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। আল মুহান্দিস বলেন, ভবিষ্যতে ইরাকের  প্রতিরক্ষা রক্ষার দায়িত্ব পালন করে যাবে পিএমইউ। তিনি  আরো বলেন, "ইরাকের সেনাবাহিনী এবং পুলিশ বলে আসছে যে তারা হাশদ্ আশ শাবির সহযোগিতা ছাড়া সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা সম্ভব নয়।"

হাশদ্ আশ শাবি

ইরাকে দায়েশ পরাজিত হওয়ার পরিপ্রেক্ষিতে চলতি মাসের শুরুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন মোবিলাইজেশন ইউনিটসের সদস্যদেরকে বাড়ি ফিরে যেতে বা ইরাক ত্যাগ করার আহ্বান জানিয়েছিলেন। টিলারসনের দাবির নিন্দা জানিয়ে আল মুহান্দিস বলেন, "তিনি ঘুমন্ত অবস্থায় আছেন।"

ওয়াশিংটনের দাবির বিরুদ্ধে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল এবাদিও নিন্দা জানিয়েছেন। গত ২৩ অক্টোবর প্রধানমন্ত্রী এবাদির সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে তার দফতরের গণমাধ্যম জানিয়েছে, "ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো অধিকার কারো নেই।"

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি

৪০টি স্বেচ্ছাসেবী সংগঠনের যোদ্ধাদের সমন্বয়ে গঠিত হয়েছে পপ্যুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ্ আশ-শাবি বাহিনী। ২০১৪ সালে ইরাকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের উত্থানের পর গঠিত হয় এ বাহিনী। দায়েশ-বিরোধী লড়াইয়ে ইরাকি সেনাবাহিনীর পাশাপাশি এ সংগঠনটি  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।# 

পার্সটুডে/বাবুল আখতার/৩১