ইরাকে ইসরাইলি পতাকা ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা
https://parstoday.ir/bn/news/west_asia-i48035-ইরাকে_ইসরাইলি_পতাকা_ওড়ানোর_ওপর_নিষেধাজ্ঞা
ইহুদিবাদী ইসরাইলের পতাকা ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরাকের জাতীয় সংসদ। এর ফলে ইরাকের কোথাও ইসরাইলি পতাকা ওড়ানো যাবে না। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ ধরনের উদ্যোগ নিলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ৩১, ২০১৭ ১৫:০৬ Asia/Dhaka
  • ইরাকি পার্লামেন্ট
    ইরাকি পার্লামেন্ট

ইহুদিবাদী ইসরাইলের পতাকা ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরাকের জাতীয় সংসদ। এর ফলে ইরাকের কোথাও ইসরাইলি পতাকা ওড়ানো যাবে না। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ ধরনের উদ্যোগ নিলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

ইহুদিবাদী ইসরাইল ইরাককে বিচ্ছিন্ন করার কুর্দি গণভোটের প্রতি সমর্থন দিয়ে সেখানে উত্তেজনা ও সহিংসতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। গণভোটের সময় ইহুদিবাদীদের প্ররোচনায় কিছু উগ্র ব্যক্তি ইসরাইলি পতাকা প্রদর্শন করে উল্লাস প্রকাশ করেছিল।

কুর্দিস্তানের স্থানীয় সংসদ

ইহুদিবাদ ও মার্কিন সাম্রাজ্যবাদের মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পতনের পর ইরাককে নতুন সংকটে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করেছিল তেল আবিব। কিন্তু শেষ পর্যন্ত তাদের সে ষড়যন্ত্র সফল হয় নি। 

মুসলিম দেশ ইরাক ইহুদিবাদী ইসরাইলকে স্বীকৃতি দেয় নি। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩১