দ্বিতীয় শতবর্ষ পূর্তি পালন করতে পারবে না ইসরাইল: হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i48077-দ্বিতীয়_শতবর্ষ_পূর্তি_পালন_করতে_পারবে_না_ইসরাইল_হামাস
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব স্থায়ী হবে না এবং তারা অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বিতীয় শতবার্ষিকী পালন করতে পারবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০১, ২০১৭ ১৫:০৫ Asia/Dhaka
  • ইসমাইল হানিয়া
    ইসমাইল হানিয়া

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব স্থায়ী হবে না এবং তারা অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বিতীয় শতবার্ষিকী পালন করতে পারবে না।

লেবাননের রাজধানী বৈরুতে আজ (বুধবার) প্রতিরোধকামী আলেমদের আন্তর্জাতিক জোটের দ্বিতীয় সম্মেলনে দেয়া ভাষণে হামাস  নেতা হানিয়া এসব কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী প্রকেল্পর কোনো ভবিষ্যত নেই।

হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

ইহুদিবাদী ইসরাইল ও তার মিত্ররা যখন কুখ্যাত বেলফোর ঘোষণার শতবার্ষিকী পালন করছেন তখন হামাস নেতা এই বক্তব্য দিলেন। ১৯১৭ সালের নভেম্বর মাসে ব্রিটেন ওই ঘোষণা অনুমোদন করে। এর ভিত্তিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ১৯৪৮ সালে হাজার হাজার ফিলিস্তিনিকে তাদের ঘরবাড়ি থেকে বের করে দিয়ে অবৈধ ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়। সেদিন অসংখ্য ফিলিস্তিনি শহীদ হয়েছিলেন।  

বৈরুত সম্মেলনে ইসমাইল হানিয়া বলেন, গাজা উপত্যকা এখন ইসরাইল-বিরোধী সংগ্রামের প্রতীকে পরিণত হয়েছে এবং পশ্চিম তীরের জনগণ বার বার ইন্তিফাদা করে যাচ্ছেন। সম্মেলনে বিশ্বের ৬০টি দেশের ওলামা ও বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। এতে হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ও উপ মহাসচিব শেখ নাঈম কাসিম ব্ক্তব্য দিয়েছেন।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১