এবারে দেইর আয-যোরে হামলা করল রুশ দূরপাল্লার বোমারু বিমান বহর
সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের অবস্থানে বিমান হামলা করেছে রাশিয়ার তোপলভ টিইউ-২২এমবি বোমারু বিমান বহর। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ দেইর আয-যোরে এ হামলা চালানো হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ছয়টি বোমারু বিমানের একটি বহর হামলায় অংশ গ্রহণ করেছে। রুশ বিমান ঘাঁটি থেকে উড়ে দূরপাল্লার বিমানগুলো ইরান এবং ইরাকের আকাশসীমা পাড় হয়ে এ হামলা চালিয়েছে। ইরাকের সীমান্ত সংলগ্ন পূর্বাঞ্চলীয় সিরিয় নগরী বুকামালের কাছে এ হামলা চালানো হয়।
বোমারু বিমান বহরকে প্রহরা দিয়েছে সুখোই এইইউ-৩০এসএম যুদ্ধবিমান। সিরিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বন্দর নগরী বন্দর নগরী লাতাকিয়ায় হামেইমিম বিমান ঘাটিতে মোতায়েন রয়েছে এ বিমান।
হামলায় দায়েশর শক্তিশালী অবস্থানসহ অস্ত্রাগার ধ্বংস হয়েছে। রুশ গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্য থেকে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। দায়েশ অবস্থানের ওপর কালিবার ক্ষেপণাস্ত্র হামলার মাত্র একদিন পরই এ হামলা চালানো হলো।#
পার্সটুডে/মূসা রেজা/২