ফিলিস্তিনকে মার্কিন সহায়তা বন্ধ; হামাসের ওপর নিষেধাজ্ঞা
https://parstoday.ir/bn/news/west_asia-i48456-ফিলিস্তিনকে_মার্কিন_সহায়তা_বন্ধ_হামাসের_ওপর_নিষেধাজ্ঞা
ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষকে আর্থিক সহায়তা দেয়া বন্ধ করার জন্য মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটি সর্বসম্মতভাবে একটি বিল পাস করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৬, ২০১৭ ০৮:৫৩ Asia/Dhaka
  • মার্কিন প্রতিনিধি পরিষদ
    মার্কিন প্রতিনিধি পরিষদ

ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষকে আর্থিক সহায়তা দেয়া বন্ধ করার জন্য মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটি সর্বসম্মতভাবে একটি বিল পাস করেছে।

‘টেইলর ফোর্স অ্যাক্ট’ নামের এ বিলটি গতকাল (বুধবার) প্রতিনিধি পরিষদের ওই কমিটিতে পাস হয় এবং এতে বলা হযেছে, যেসব ফিলিস্তিনি নাগরিক ইহুদিবাদী ইসরাইলি সেনাবাহিনীর হাতে শহীদ হয়েছে তাদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া বন্ধ না করলে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষকে আর্থিক সহায়তা দেয়া হবে না। মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার পরও এই বিল পাস করল মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটি।

হামাসের সামরিক শাখা ইজেদ্দিন আল-কাসসামের যোদ্ধারা

মার্কিন প্রতিনিধি পরিষদের এ কমিটি ‘হামাস হিউম্যান শিল্ডস প্রিভেনশন অ্যাক্ট’ নামে আরেকটি বিলের মাধ্যমে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ বিলে বলা হয়েছে- বিশ্বের যেসব সরকার, প্রতিষ্ঠান বা ব্যক্তি হামাসকে আর্থিক কিংবা বস্তুগত সহায়তা দেবে তারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে। বিলটি এখন আইন পরিণত করার প্রক্রিয়া হিসেবে প্রতিনিধি পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে তোলা হবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬