সৌদি সামরিক যান ও সেনা ঘাঁটিতে আনসারুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i49087-সৌদি_সামরিক_যান_ও_সেনা_ঘাঁটিতে_আনসারুল্লাহর_ক্ষেপণাস্ত্র_হামলা
ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ বাহিনী সৌদি সামরিক যানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। একটি সামরিক সূত্রের বরাত দিয়ে আলমাসিরা টিভি চ্যানেল জানিয়েছে,সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিযান এলাকার "আলমারিজা" সেনা ঘাঁটিতে আনসারুল্লাহ বাহিনী ওই হামলা চালায়। সৌদি ওই সামরিক যানটিতে সেনাদের বহন করা হচ্ছিল বলে জানানো হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৯, ২০১৭ ১৪:৫৩ Asia/Dhaka
  • আনসারুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা
    আনসারুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ বাহিনী সৌদি সামরিক যানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। একটি সামরিক সূত্রের বরাত দিয়ে আলমাসিরা টিভি চ্যানেল জানিয়েছে,সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিযান এলাকার "আলমারিজা" সেনা ঘাঁটিতে আনসারুল্লাহ বাহিনী ওই হামলা চালায়। সৌদি ওই সামরিক যানটিতে সেনাদের বহন করা হচ্ছিল বলে জানানো হয়েছে।

ইয়েমেনের সেনা ও আনসারুল্লাহ বাহিনী সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় "নাজরানের" "নাহুকা" পর্যবেক্ষণ টাওয়ারেও কাতিউশা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি বহু সেনা হতাহত হয়েছে এবং সৌদি সেনাদের নয়া পরিকল্পনা লণ্ডভণ্ড হয়ে গেছে বলে সূত্রটি জানিয়েছে।

ইয়েমেনের সেনাবাহিনী ও জনপ্রিয় আনসারুল্লাহ বাহিনীর দৃঢ় প্রতিরোধের মুখে সৌদি জোটের ভাড়াটে সেনাদের অভিযান ব্যর্থ হয়ে যাচ্ছে।

আমেরিকা, সংযুক্ত আরব আমিরাতসহ আরও কয়েকটি দেশের সহযোগিতায় সৌদি আরব ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনের নিরীহ জনগণের ওপর নির্বিচার হামলা শুরু করেছে। একইসঙ্গে স্থল, জল ও আকাশপথে অবরোধ আরোপ করেছে। সৌদি জোটের বর্বর হামলায় হাজার হাজার নিরীহ ইয়েমেনি হতাহত হয়েছে।

ইয়েমেনের সেনাবাহিনী ও আনসারুল্লাহ বাহিনীও সৌদি আগ্রাসনের জবাবে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে।#

পার্সটুডে/নাসির মাহমুদ/২৯