হিজবুল্লাহকে নিরস্ত্র করার দাবি সৌদির; প্রত্যাখ্যান করলেন লেবাননের প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/west_asia-i49225-হিজবুল্লাহকে_নিরস্ত্র_করার_দাবি_সৌদির_প্রত্যাখ্যান_করলেন_লেবাননের_প্রেসিডেন্ট
সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে বক্তব্য রেখেছেন। দেশটির ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রতি রিয়াদের পুরনো বিদ্বেষ উগড়ে দিয়ে জুবায়ের দাবি করেছেন, হিজবুল্লাহকে নিরস্ত্র করতে হবে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
ডিসেম্বর ০২, ২০১৭ ০৪:১৮ Asia/Dhaka
  • সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের
    সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে বক্তব্য রেখেছেন। দেশটির ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রতি রিয়াদের পুরনো বিদ্বেষ উগড়ে দিয়ে জুবায়ের দাবি করেছেন, হিজবুল্লাহকে নিরস্ত্র করতে হবে।

ইতালির রাজধানী রোমে শুক্রবার অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, লেবাননের উন্নতির জন্য হিজবুল্লাহকে নিরস্ত্র হতে হবে। তবে লেবাননের প্রেসিডেন্ট এই দাবি প্রত্যাখ্যান করেছেন।

লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি গতমাসে সৌদি আরব সফরে গিয়ে নিজের পদত্যাগের কথা ঘোষণা করার পর হিজবুল্লাহ বলেছিল, হারিরি সৌদি চাপে পদত্যাগ করেছেন এবং সৌদি আরব চায় লেবানন থেকে ইসরাইল বিরোধী প্রতিরোধ আন্দোলন মুছে যাক।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী এমন সময় হিজবুল্লাহ’র কাছ থেকে অস্ত্র কেড়ে নেয়ার আহ্বান জানালেন যখন দখলদার ইসরাইলের সঙ্গে লেবাননের দক্ষিণ সীমান্ত পাহারার কাজ করছে এই হিজবুল্লাহর সমরাস্ত্র।

২০০৬ সালে ইহুদিবাদী ইসরাইল লেবাননে আগ্রাসন চালালে এই হিজবুল্লাহ তেল আবিবকে চরম শিক্ষা দিয়েছিল। এ ছাড়া, হিজবুল্লাহর প্রতিরোধ আন্দোলনের জের ধরে ১৯৯৮ সালে দক্ষিণ লেবানন ছেড়ে পালিয়ে যায় ইসরাইলি সেনারা।

লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন

এদিকে আদেল আল-জুবায়ের হিজবুল্লাহকে নিরস্ত্র করার আহ্বান জানালেও লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, “হিজবুল্লাহকে কখনো নিরস্ত্র করা হবে না কারণ, ইহুদিবাদী ইসরাইলের মোকাবিলায় লেবাননের প্রতিরোধ আন্দোলনেই কেবল এই অস্ত্র ব্যবহৃত হয়।”

ইহুদিবাদী ইসরাইল এখনো লেবাননের শাবা’ কৃষিখামার এলাকার প্রায় ৩০ বর্গকিলোমিটার এলাকা জবরদখল করে রেখেছে বলে বৈরুত ইসরাইলকে শত্রু  হিসেবেই বিবেচনা করে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২