পশ্চিম তীর-বায়তুল মুকাদ্দাস সফরে মার্কিন নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা
https://parstoday.ir/bn/news/west_asia-i49431-পশ্চিম_তীর_বায়তুল_মুকাদ্দাস_সফরে_মার্কিন_নাগরিকদের_ওপর_নিষেধাজ্ঞা
অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর ও বায়তুল মুকাদ্দাস শহর সফরের বিষয়ে মার্কিন নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৬, ২০১৭ ১১:০৫ Asia/Dhaka
  • বায়তুল মুকাদ্দাস শহরে পবিত্র আল-আকসা মসজিদ
    বায়তুল মুকাদ্দাস শহরে পবিত্র আল-আকসা মসজিদ

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর ও বায়তুল মুকাদ্দাস শহর সফরের বিষয়ে মার্কিন নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ইহুদিবাদী ইসরাইলের তেল আবিব শহর থেকে মার্কিন দূতাবাস সরিয়ে বায়তুল মুকাদ্দাসে নেয়ার পরিকল্পনায় ফিলিস্তিনিরা বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে- এমন আশংকায় আমেরিকার পররাষ্ট্র দপ্তর মার্কিন নাগরিক বিশেষ করে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করল। পররাষ্ট্র দপ্তর গতকাল (মঙ্গলবার) পরামর্শ দিয়েছে- যেসব এলাকায় লোকজনের ভিড় আছে কিংবা সেনা ও পুলিশের উপস্থিতি রয়েছে শুধুমাত্র সেসব এলাকা দিয়ে মার্কিন নাগরিকরা সতর্কভাবে চলাফেরা করতে পারবে।

বায়তুল মুকাদ্দাস শহরে ইসরাইলি সেনাদের সতর্কমুলক প্রহরা

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল আবিব থেকে আমেরিকার দূতাবাস সরিয়ে বায়তুল মুকাদ্দাসে নেয়া হবে বলে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে গতকাল টেলিফোনে কথা বলেছেন। এরপরই মার্কিন পররাষ্ট্র দপ্তর এই সতর্কমূলক ব্যবস্থা নিল। মার্কিন একটি সূত্র বলেছে, আজই বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প চূড়ান্ত ঘোষণা দিতে পারেন।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬