ট্রাম্পের ঘোষণার পর রুশ উপ পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করলেন হামাস প্রধান
https://parstoday.ir/bn/news/west_asia-i49511-ট্রাম্পের_ঘোষণার_পর_রুশ_উপ_পররাষ্ট্রমন্ত্রীকে_ফোন_করলেন_হামাস_প্রধান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী ঘোষণা দেয়ার পর ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া টেলিফোনে রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভের সঙ্গে কথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৭, ২০১৭ ১৪:৫০ Asia/Dhaka
  • হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া
    হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী ঘোষণা দেয়ার পর ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া টেলিফোনে রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভের সঙ্গে কথা বলেছেন।

এ সময় হানিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি মার্কিন প্রশাসন তেল আবিব থেকে দূতাবাস সরিয়ে বায়তুল মুকাদ্দাস শহরে নেয় তাহলে মারাত্মক পরিণতি ডেকে আনবে। তিনি জোর দিয়ে বলেন, মার্কিন সরকারের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন, আন্তর্জাতিক সমস্ত নিয়ম-নীতি ও প্রস্তাবনার জন্য মারাত্মক চ্যালেঞ্জ এবং ট্রাম্পের এ ঘোষণার মধ্যদিয়ে সারা বিশ্বের মুসলমান ও ফিলিস্তিনিদেরকে সরাসরি উসকানি দেয়া হয়েছে।

রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ

ফোনালাপে রুশ মন্ত্রী বোগদানভ উদ্বেগ প্রকাশ করে তিনি ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। রুশ মন্ত্রী বলেন, বায়তুল মুকাদ্দাসের এ ইস্যু আন্তর্জাতিক আইন ও প্রস্তাবনার অংশ। বায়তুল মুকাদ্দাসের মর্যাদা নির্ধারণ ও মার্কিন দূতাবাস ওই শহরে নেয়া যাবে কিনা তা এই আন্তর্জাতিক প্রস্তাবনাই ঠিক করবে। এই ইস্যু হামাস ও মস্কোর মধ্যে পরামর্শ এবং যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে ইসমাইল হানিয়া রুশ মন্ত্রীর সঙ্গে একমত পোষণ করেন।#    

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭