ইয়েমেনের বিরুদ্ধে 'বোকামিপূর্ণ যুদ্ধ' বন্ধ করুন: সৌদিকে জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/west_asia-i49665-ইয়েমেনের_বিরুদ্ধে_'বোকামিপূর্ণ_যুদ্ধ'_বন্ধ_করুন_সৌদিকে_জাতিসংঘ
ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের 'বোকামিপূর্ণ যুদ্ধ' বন্ধের লক্ষ্যে রিয়াদের ওপর চাপ সৃষ্টি করতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস। তিনি বলেন, ইয়েমেনে চলমান হামলার ফলে দেশটির জনগণ চরম দুঃখ-দুর্দশার মুখে পড়েছে এবং সেইসঙ্গে এতে সৌদি আরব ও আমিরাতের সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১১, ২০১৭ ১৩:১৮ Asia/Dhaka
  • ইয়েমেনে সৌদি হামরার চিত্র( ফাইল  ফটো)
    ইয়েমেনে সৌদি হামরার চিত্র( ফাইল ফটো)

ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের 'বোকামিপূর্ণ যুদ্ধ' বন্ধের লক্ষ্যে রিয়াদের ওপর চাপ সৃষ্টি করতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস। তিনি বলেন, ইয়েমেনে চলমান হামলার ফলে দেশটির জনগণ চরম দুঃখ-দুর্দশার মুখে পড়েছে এবং সেইসঙ্গে এতে সৌদি আরব ও আমিরাতের সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে।

জাতিসংঘের মহাসচিব গতকাল মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে অস্বাভাবিক ক্ষুব্ধ ভাষায় বলেন, "আমি বিশ্বাস করি এটি একটি বোকামিপূর্ণ ও অর্থহীন যুদ্ধ।" তিনি বলেন, ইয়েমেনের জন্য রাজনৈতিক সমাধানই কাম্য।

জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস

জাতিসংঘের প্রধান বলেন, "আমি মনে করি এই যুদ্ধ সৌদি আরব এবং আরব আমিরাতের পাশাপাশি ইয়েমেনি জনগণের স্বার্থ বিরোধী। আমার দৃষ্টিতে এই যুদ্ধ ইয়েমেনি জনগণের জন্য অবর্ণনীয় দুঃখ দুর্দশা এবং কষ্ট  বয়ে এনেছে। সবারই নিজেদের স্বার্থে এটি অবিলম্বে বন্ধ করা উচিত।"

Image Caption

২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব এবং আরব আমিরাত ইয়েমেনের বিরুদ্ধে বর্বরোচিত বিমান হামলা চালিয়ে আসছে। এসব হামলার হাজার হাজার ইয়েমেনি হতাহত হওয়ার পাশাপাশি দেশটির স্কুল, কলেজ এবং হাসপাতালসহ বহু অবকাঠামো ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। জাতিসংঘ বলেছে, সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় এ পর্যন্ত ১২ হাজার ইয়েমেনি নিহত হয়েছে এবং দেশটির জনগণ চরম মানবিক বিপর্যের মুখে পড়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/১১