এবার বিয়ের অনুষ্ঠানে সৌদি বাহিনীর বর্বর হামলা: ১১ নারী নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i49943-এবার_বিয়ের_অনুষ্ঠানে_সৌদি_বাহিনীর_বর্বর_হামলা_১১_নারী_নিহত
ইয়েমেনের উত্তরাঞ্চলীয় মা'রিব প্রদেশে আগ্রাসী সৌদি বাহিনীর বোমা হামলায় এক ডজন নারী নিহত হয়েছে। গতকাল (শনিবার) কারামেশ এলাকায় একটি বিবাহ যাত্রীদের ওপর সৌদি বাহিনী হামলা চালালে এসব নারী নিহত হয় বলে দেশটির আল মাসিরা টেলিভিশন চ্যানেল আজ (রোবাবর) জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৭, ২০১৭ ১২:৩৯ Asia/Dhaka
  • এবার বিয়ের অনুষ্ঠানে সৌদি বাহিনীর বর্বর হামলা: ১১ নারী নিহত

ইয়েমেনের উত্তরাঞ্চলীয় মা'রিব প্রদেশে আগ্রাসী সৌদি বাহিনীর বোমা হামলায় এক ডজন নারী নিহত হয়েছে। গতকাল (শনিবার) কারামেশ এলাকায় একটি বিবাহ যাত্রীদের ওপর সৌদি বাহিনী হামলা চালালে এসব নারী নিহত হয় বলে দেশটির আল মাসিরা টেলিভিশন চ্যানেল আজ (রোবাবর) জানিয়েছে।

কয়েকটি স্থানীয় সূত্র জানিয়েছে, হতভাগ্য নারীরা পায়ে হেটে অনুষ্ঠান থেকে ফেরার পথে তারা সৌদি হামলার মুখে পড়ে। তবে যেসব নারী গাড়িতে করে ফিরছিলেন তারা হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেছেন বলে ওই গুলো জানিয়েছেন।   

নিহত দুই নারীর এক পিতা তীব্র ক্ষুব্ধ কণ্ঠে বলেন, "একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরে আসার সময় সাধারণ নারীদের ওপর হামলা চালিয়ে আগ্রাসী সৌদি বাহিনী জঘন্য অপরাধ সংঘঠিত করেছে।"

তীব্র প্রতিবাদ ও সমালোচনার পরও দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সৌদি সামরিক আগ্রাসন থামছে না। গত শুক্রবারও দেশটির ওপর ব্যাপকমাত্রায় বিমান হামলা চালিয়ে অন্তত ৭০ ইয়েমেনিকে হত্যা করেছে সৌদি বাহিনী। গত দুই বছরেরও বেশি সময় ধরে ইয়েমেনের বিভিন্ন এলাকায় বর্বরোচিত বিমান হামলা চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। হামলায় এ পর্যন্ত ১২ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/১৭