সিদ্ধান্ত চুড়ান্ত: ৩৬টি এফ-১৫ জঙ্গিবিমান পাচ্ছে কাতার
https://parstoday.ir/bn/news/west_asia-i50301-সিদ্ধান্ত_চুড়ান্ত_৩৬টি_এফ_১৫_জঙ্গিবিমান_পাচ্ছে_কাতার
আমেরিকার বোয়িং কোম্পানি শেষ পর্যন্ত কাতারের কাছে ৩৬টি এফ-১৫ জঙ্গিবিমান বিক্রির অনুমতি দিয়েছে। ৭২টি জঙ্গিবিমান কেনার জন্য গত জুন মাসে আমেরিকার সঙ্গে একটি চুক্তি করেছিল কাতার কিন্তু শেষ পর্যন্ত দেশটিকে তার অর্ধেক বিমান দেয়া হচ্ছে। মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগন বিষয়টি নিশ্চিত করেছে।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৪, ২০১৭ ০৯:৪১ Asia/Dhaka
  • এফ-১৫ জঙ্গিবিমান
    এফ-১৫ জঙ্গিবিমান

আমেরিকার বোয়িং কোম্পানি শেষ পর্যন্ত কাতারের কাছে ৩৬টি এফ-১৫ জঙ্গিবিমান বিক্রির অনুমতি দিয়েছে। ৭২টি জঙ্গিবিমান কেনার জন্য গত জুন মাসে আমেরিকার সঙ্গে একটি চুক্তি করেছিল কাতার কিন্তু শেষ পর্যন্ত দেশটিকে তার অর্ধেক বিমান দেয়া হচ্ছে। মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগন বিষয়টি নিশ্চিত করেছে।  

গত জুন মাস থেকেই সৌদি আরবের সঙ্গে কাতারের প্রচণ্ড কূটনৈতিক তিক্ততা সৃষ্টি হয় এবং কাতারের ওপর সর্বাত্মক অবরোধ আরাপ করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আব আমিরাত ও মিশর। সৌদি আরব এবং কাতার- দু দেশের সঙ্গেই মিত্রতার সম্পর্ক রয়েছে আমেরিকার।

টাইফুন জঙ্গিবিমান

পুরো চুক্তির জন্য কাতারকে এক হাজার ২০০ কোটি ডলার খরচ করার কথা ছিল এবং ২০২২ সালের শেষ দিক থেকে এসব বিমান কাতারকে সরবরাহ করা হবে বলে চুক্তিতে উল্লেখ রয়েছে। চলতি মাসের প্রথম দিকে কাতার জানিয়েছে, ব্রিটেনের কাছ থেকে ২৪টি টাইফুন জঙ্গিবিমান কিনবে দোহা যার জন্য ব্যয় হবে আটশ কোটি ডলার।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪