ভুল সংশোধন না করলে সম্পর্কের আরও ক্ষতি হবে: আমেরিকাকে তুরস্ক
-
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
আমেরিকা ভুল সংশোধন না করলে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও খারাপ হবে বলে জানিয়েছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভেজওগ্লু আজ (বুধবার) আনাদোলু বার্তাসংস্থাকে বলেছেন, আমেরিকায় বসবাসকারী তুর্কি ধর্মীয় নেতা ফতেহ উল্লাহ গুলেনকে ফেরত দিতে অস্বীকার করার পাশাপাশি সিরিয়ায় তৎপর কুর্দি গেরিলাদেরকে অস্ত্র সরবরাহ করার কারণে ওয়াশিংটন-আঙ্কারা সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তুরস্ক বলেছে, ২০১৬ সালের জুলাইয়ের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পেছনে মূল ভূমিকা রেখেছে আমেরিকার আশ্রয়ে থাকা ফতেহ উল্লাহ গুলেন।
আমেরিকা বলছে, গুলেনের বিপক্ষে পর্যাপ্ত প্রমাণ না থাকায় তাকে হস্তান্তর করা যাচ্ছে না। আমেরিকা সিরিয়ায় তৎপর কুর্দি গেরিলাদেরকে অস্ত্র ও সামরিক প্রশিক্ষণ দেয়ার কারণেও তুরস্ক প্রতিবাদ জানিয়েছে। কিন্তু তাতেও কান দিচ্ছে না আমেরিকা।
বর্তমানে মার্কিন সহায়তায় তুরস্কের সীমান্তবর্তী কয়েকটি শহর দখল করে রেখেছে কুর্দি গেরিলারা। কুর্দি গেরিলাদের প্রতি মার্কিন সহায়তাকে তুরস্ক হুমকি বলে মনে করে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১০