সৌদি বিমান ধ্বংসে ইয়েমেনিরা নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে
https://parstoday.ir/bn/news/west_asia-i51151-সৌদি_বিমান_ধ্বংসে_ইয়েমেনিরা_নতুন_ক্ষেপণাস্ত্র_ব্যবহার_করেছে
সৌদি আরবের বর্বর বিমান আগ্রাসন থেকে রাজধানী সানাসহ কয়েকটি প্রদেশের আবাসিক এলাকাগুলো রক্ষার জন্য নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইয়েমেনের বিমান বাহিনী ও বিমান প্রতিরক্ষা ইউনিট। এ ক্ষেপণাস্ত্র দেশীয় প্রযুক্তিতে তৈরি বলে জানিয়েছে দেশটির আল-মাসিরা টেলিভিশন চ্যানেল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১০, ২০১৮ ২৩:১২ Asia/Dhaka
  • ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয় সৌদি আরবের এফ-১৫ জঙ্গিবিমান
    ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয় সৌদি আরবের এফ-১৫ জঙ্গিবিমান

সৌদি আরবের বর্বর বিমান আগ্রাসন থেকে রাজধানী সানাসহ কয়েকটি প্রদেশের আবাসিক এলাকাগুলো রক্ষার জন্য নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইয়েমেনের বিমান বাহিনী ও বিমান প্রতিরক্ষা ইউনিট। এ ক্ষেপণাস্ত্র দেশীয় প্রযুক্তিতে তৈরি বলে জানিয়েছে দেশটির আল-মাসিরা টেলিভিশন চ্যানেল।

আল-মাসিরা বলছে, জনপ্রিয় আনসারুল্লাহ সমর্থিত বিমান বাহিনী সৌদি আরবের জঙ্গিবিমান ভূপাতিত করার জন্য এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে। গত সোমবার নতুন এ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সৌদি আরবের দুই ইঞ্জিনের একটি এফ-১৫ জঙ্গিবিমান ভূপাতিত করে। এ বিমান সব রকমের পরিস্থিতি মোকাবেলা করে আকাশে উড়তে পারে।

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের টর্নেডো বিমানের অংশ বিশেষ 

ইয়েমেনের সা'দা প্রদেশে সৌদি আরবের একটি জঙ্গিবিমান ভূপাতিত করার অল্প সময়ের মধ্যে নতুন করে এফ-১৫ বিমান ভূপাতিত করা হয়।

ইয়েমেনের বিমান বাহিনী ও বিমান প্রতিরক্ষা বিভাগের কমান্ডার মেজর জেনারেল ইব্রাহিম আশ-শামি ইয়েমেনি যোদ্ধাদের এসব সফলতার প্রশংসা করেছেন। তিনি রোববার বলেছেন, ইয়েমেনের বিমান প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতাকে খাটো করে দেখা সৌদি আরবের উচিত হবে না।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১