আমন্ত্রিত অতিথিকে আটক; কাতারের রাজপরিবারের ওই সদস্য চলে গেছেন: আমিরাত
https://parstoday.ir/bn/news/west_asia-i51389-আমন্ত্রিত_অতিথিকে_আটক_কাতারের_রাজপরিবারের_ওই_সদস্য_চলে_গেছেন_আমিরাত
সংযুক্ত আরব আমিরাত আজ (সোমবার) ঘোষণা করেছে, কাতারের রাজপরিবারের সদস্য শেইখ আব্দুল্লাহ বিন আলী আলে সানি নিজ দেশে ফিরে গেছেন। আরব আমিরাতের রাজপরিবার তাকে দাওয়াত করে এনে আটকে রেখেছে বলে এক ভিডিও বার্তায় দাবি করার পরপরই আবু ধাবির পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৫, ২০১৮ ১৩:৪০ Asia/Dhaka
  • সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সঙ্গে বৈঠক করছেন কাতারের রাজপরিবারের সদস্য শেইখ আব্দুল্লাহ
    সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সঙ্গে বৈঠক করছেন কাতারের রাজপরিবারের সদস্য শেইখ আব্দুল্লাহ

সংযুক্ত আরব আমিরাত আজ (সোমবার) ঘোষণা করেছে, কাতারের রাজপরিবারের সদস্য শেইখ আব্দুল্লাহ বিন আলী আলে সানি নিজ দেশে ফিরে গেছেন। আরব আমিরাতের রাজপরিবার তাকে দাওয়াত করে এনে আটকে রেখেছে বলে এক ভিডিও বার্তায় দাবি করার পরপরই আবু ধাবির পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হলো।

কাতারের রাজপরিবারের সদস্য শেইখ আব্দুল্লাহ বিন আলী আলে সানি তার ভিডিও বার্তায় বলেছিলেন, "আমি এখন আবু ধাবি আছি। আমি (আমিরাতের যুবরাজ) শেখ মোহাম্মদের অতিথি হিসেবে এখানে এসেছিলাম। কিন্তু এখন আর আমি অতিথি নই। আমি এখন বন্দি।"  

তিনি আরও বলেছিলেন, "তারা আমাকে চলে যেতে বাধা দিচ্ছেন। আমি শঙ্কিত যে আমার সঙ্গে যেকোনও কিছু হতে পারে এবং এ জন্য কাতারকে দোষারোপ করা হতে পারে। আমি আপনাদের বলতে চাই যে, আমার কিছু হলে কাতার দায়ী থাকবে না।"

এরপর আমিরাতের যুবরাজকে ইঙ্গিত করে তিনি বলেন, "আমি শেখ মোহাম্মদের অতিথি। আমার কিছু হলে তিনিই দায়ী থাকবেন।"

২০১৭ সালের ৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেশটির ওপর অবরোধ আরোপ করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসর। এ পরিস্থিতিতে কাতারের রাজপরিবারের ওই সদস্য দোহার বিরুদ্ধে অবস্থান নেয়। এরপর থেকেই তিনি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে অত্যন্ত গুরুত্ব পেয়ে আসছিলেন।#

 পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৫