সংঘাত নয় আলোচনার মাধ্যমে বিরোধ মেটাতে হবে: কাতারের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i51877-সংঘাত_নয়_আলোচনার_মাধ্যমে_বিরোধ_মেটাতে_হবে_কাতারের_পররাষ্ট্রমন্ত্রী
কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি বলেছেন, পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি'র এখন আর কোনো প্রভাব নেই। গতরাতে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের অবকাশে আরব বিশ্ব সংক্রান্ত এক বৈঠকে তিনি এ কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৪, ২০১৮ ১৩:১৮ Asia/Dhaka
  • কাতারের পররাষ্ট্রমন্ত্রী
    কাতারের পররাষ্ট্রমন্ত্রী

কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি বলেছেন, পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি'র এখন আর কোনো প্রভাব নেই। গতরাতে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের অবকাশে আরব বিশ্ব সংক্রান্ত এক বৈঠকে তিনি এ কথা বলেন।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, পিজিসিসি এখন সদস্য দেশগুলোর সমস্যা সমাধানের সামর্থ্য হারিয়ে ফেলেছে। সংস্থাটির কোনো প্রভাবই অবশিষ্ট নেই। তিনি বলেন, পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলোর মধ্যে বিরোধ একটি বাস্তবতা। এই বিরোধ সংঘাতের মাধ্যমে নয় বরং আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলতে হবে।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশগুলোর প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। তবে সার্বভৌমত্বের প্রশ্নে কোনো  আপোশ সম্ভব নয় বলে তিনি জানান।

রাজনৈতিক শূন্যতা চরমপন্থা বিস্তারের সুযোগ তৈরি করে দেয় বলে তিনি মন্তব্য করেন। শেখ মোহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি বলেন, উগ্রপন্থীরা নিজেদের লক্ষ্য হাসিলের জন্য ধর্মকে অপব্যবহার করে থাকে। 

২০১৭ সালের ৫ জুন সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর সন্ত্রাসবাদের প্রতি সমর্থনের অভিযোগ তুলে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে এবং দেশটির ওপর অবরোধ আরোপ করেছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৩