'এস-৪০০ কেনার জন্য রাশিয়ার সঙ্গে আলোচনা করছে কাতার'
https://parstoday.ir/bn/news/west_asia-i51923-'এস_৪০০_কেনার_জন্য_রাশিয়ার_সঙ্গে_আলোচনা_করছে_কাতার'
কাতার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাসহ অন্যান্য অস্ত্র কেনার জন্য রাশিয়ার সঙ্গে আলোচনা করছে। মস্কোয় নিযুক্ত দোহার রাষ্ট্রদূত ফাহাদ বিন মোহাম্মদ আলে-আতিয়া আজ(বৃহস্পতিবার) এ কথা জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৫, ২০১৮ ১২:১৬ Asia/Dhaka
  • 'এস-৪০০ কেনার জন্য রাশিয়ার সঙ্গে আলোচনা করছে কাতার'

কাতার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাসহ অন্যান্য অস্ত্র কেনার জন্য রাশিয়ার সঙ্গে আলোচনা করছে। মস্কোয় নিযুক্ত দোহার রাষ্ট্রদূত ফাহাদ বিন মোহাম্মদ আলে-আতিয়া আজ(বৃহস্পতিবার) এ কথা জানিয়েছেন।

রুশ সংবাদ সংস্থা তাসকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। তিনি বলেন, এ সংক্রান্ত আলোচনার অনেক অগ্রগতি হয়েছে বলে জানান তিনি।

পাশাপাশি কাতারের স্থল বাহিনীর জন্য রুশ সামরিক সরঞ্জাম কেনার লক্ষ্যেও কাতার আলোচনা করছে বলে জানান তিনি।

গত বছর দোহা-মস্কোর মধ্যে সম্পাদিত সামরিক এবং কারিগরি সহযোগিতা বিষয়ক চুক্তির কথাও তুলে ধরেন তিনি। তিনি বলেন, এ মাধ্যমে দুই দেশের মধ্যে আরো সামরিক সহযোগিতার ভিত্তি তৈরি হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৫