বায়তুল মুকাদ্দাসে আঘাতের অর্থ আগুন নিয়ে খেলা করা: আরব লীগ মহাসচিব
-
আহমাদ আবুল গেইত
আরব লীগের মহাসচিব আহমাদ আবুল গেইত বলেছেন, বায়তুল মুকাদ্দাসে আঘাতের অর্থ হচ্ছে আগুন নিয়ে খেলা করা। গতকাল (বৃহস্পতিবার) মিশরের কায়রোতে আরব লীগের জরুরি বৈঠকে তিনি এ কথা বলেন।
বায়তুল মুকাদ্দাস ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্তের বিষয়ে আলোচনা করতে এ বৈঠক ডাকা হয়েছিল।
আরব লীগের বৈঠকে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি বলেছেন, বায়তুল মুকাদ্দাসের বিষয়ে ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্ত মূর্খতা ও নিষ্ঠুরতার পরিচায়ক।
গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোটা বিশ্বের প্রতিবাদ সত্ত্বেও বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা করেছেন। জাতিসংঘের প্রায় সব দেশ ট্রাম্পের এ পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান ঘোষণা করেছে।
বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ বায়তুল মুকাদ্দাসে অবস্থিত। ট্রাম্পের ওই ঘোষণার পর ফিলিস্তিনিরা নতুন করে ইন্তিফাদা শুরু করেছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২