ইরাক পুনর্গঠন নিয়ে কুয়েতে সম্মেলন; তহবিল দেয়ার প্রতিশ্রুতি
https://parstoday.ir/bn/news/west_asia-i52997-ইরাক_পুনর্গঠন_নিয়ে_কুয়েতে_সম্মেলন_তহবিল_দেয়ার_প্রতিশ্রুতি
যুদ্ধবিধ্বস্ত ইরাকের পুনর্গঠন নিয়ে কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দেশটির পুনর্গঠনে প্রয়োজনীয় তহবিল সংগ্রহের জন্য এ সম্মেলনের আয়োজন করা হয়। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হত্যা ও ধ্বংসযজ্ঞের কারণে ইরাক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৪, ২০১৮ ১৪:১৩ Asia/Dhaka
  • কুয়েতে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেয়া রাজনৈতিক নেতা ও কর্মকর্তারা
    কুয়েতে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেয়া রাজনৈতিক নেতা ও কর্মকর্তারা

যুদ্ধবিধ্বস্ত ইরাকের পুনর্গঠন নিয়ে কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দেশটির পুনর্গঠনে প্রয়োজনীয় তহবিল সংগ্রহের জন্য এ সম্মেলনের আয়োজন করা হয়। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হত্যা ও ধ্বংসযজ্ঞের কারণে ইরাক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সম্মেলন উপলক্ষে গতকাল (মঙ্গলবার) কুয়েত সিটিতে দ্বিতীয় দিনে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক নেতা ও সরকারি কর্মকর্তারা যোগ দেন। ইরাকের পুনর্গঠনে কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আলে সাবাহ ২০০ কোটি ডলার দেয়ার প্রতিশ্রুতি দেন। এর মধ্যে ১০০ কোটি ঋণ হিসেবে এবং বাকি অর্থ বিভিন্ন প্রকল্পে খরচ করা হবে।  সম্মেলনে তিনি বলেছেন, বিপুল ক্ষতির মুখে আন্তর্জাতিক সমর্থন ছাড়া ইরাক সরকার একা দেশ পুনর্গঠন করতে পারবে না।

যুদ্ধবিধ্বস্ত ইরাক

ইরাকের পুনর্গঠনে আরেক প্রতিবেশী দেশ তুরস্ক ৫০০ কোটি ডলার দেয়ার ঘোষণা দিয়েছে। এ অর্থ ঋণ ও বিনিয়োগ হিসেবে দেয়া হবে। জাতিসংঘ মাহসচিব অ্যান্তোনিও গুতেরেস ইরাককে অর্থ সহায়তা দেয়ার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি জানান, ইরাকে দায়েশের সহিংসতার কারণে এখনো ২৫ লাখ মানুষ বাস্তচ্যুত অবস্থায় রয়েছে।

সম্মেলনে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি ও ইউরোপীয় ইউনিয়নের প্রধান ফেডেরিকা মোগেরিনি বক্তব্য রাখেন। দেশ পুনর্গঠনের জন্য ইরাক সরকার আট হাজার ৮২০ কোটি ডলার সহায়তা চায়। ২০১৪ সালে দায়েশ সন্ত্রাসীরা দেশটিতে সহিংসতা শুরু করে এবং বিরাট এলাকা দখলে নিয়ে ব্যাপক হত্যা ও ধ্বংসযজ্ঞ চালায়।#      

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪