আমেরিকাকে স্থায়ী ঘাঁটি নির্মাণের অনুমতি দেওয়া হবে না: ইরাক
-
ইব্রাহিম আল জাফারি
ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল জাফারি বলেছেন, আমেরিকাকে স্থায়ী ঘাঁটি নির্মাণের অনুমতি দেওয়া হবে না। গতরাতে রাশিয়ার রাজধানী মস্কোতে তিনি এ কথা বলেন।
তিনি ইরাক থেকে বিদেশি সেনা প্রত্যাহারের সময়সীমা নির্ধারণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ইব্রাহিম জাফারি আরও বলেছেন, ইরাক সরকার নিজের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে কারো সঙ্গে আপোষ করে না।
তিনি বলেন, ২০১৪ সালে আমরা যখন দায়েশের বিরুদ্ধে যুদ্ধের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে আন্তর্জাতিক সহযোগিতার আবেদন জানিয়েছিলাম তখনও এ কথা জোর দিয়ে বলেছিলাম, যেকোনো সহযোগিতা হতে হবে ইরাকের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান বজায় রেখে।
একটি সূত্র জানিয়েছে, ইরাকে বর্তমানে প্রায় নয় হাজার মার্কিন সেনা রয়েছে এবং তারা সেখানে স্থায়ী সামরিক ঘাঁটি নির্মাণের চেষ্টা চালাচ্ছে।
ইব্রাহিম জাফারি দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের জন্য রাশিয়া সফর করেছেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩