আগাম নির্বাচন ঘোষণা করেছেন এরদোগান
-
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তার দেশে আগাম নির্বাচন ঘোষণা করেছেন। দেশটির পরবর্তী প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন আগামী বছরের নভেম্বর মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু তিনি সে নির্বাচন এগিয়ে জুন মাসে এনেছেন।
এরদোগান বুধবার জানান, আগামী ২৪ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময় অনুযায়ী এ নির্বাচন অনুষ্ঠানের যে সময় ছিল তার চেয়ে এক বছরেরও বেশি সময় এগিয়ে আনছেন তিনি। এর মাধ্যমে এক বছর আগে তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাহী ক্ষমতার অধিকার হবেন। গত বছর এক গণভোটের মাধ্যমে এরদোগান নিজের হাতে নির্বাহী ক্ষমতা নেয়ার বিধান করেন।
এরদোগান বলেন, তুরস্কের বর্তমান সংকট নিরসন বিশেষ করে সিরিয়ায় সেনা উপস্থিতির মতো বিষয় নিয়ে সংকট কাটিয়ে উঠতে প্রেসিডেন্টের হাতে নির্বাহী ক্ষমতা নেয়া জরুরি। এসব বিষয়ে শক্ত হাতে সিদ্ধান্ত নেয়া প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। এরদোগান বলেন, প্রেসিডেন্ট ও সরকারকে পুরনো অনেক ব্যবস্থার সঙ্গে কাজ করতে হচ্ছে যা প্রতিদিন প্রতিটি পদক্ষেপে বিঘ্ন সৃষ্টি করে।
তুরস্কের নির্বাচনী সংস্থা বলেছে, দেশে আগাম নির্বাচন অনুষ্ঠানে তাদের কোনো সমস্যা নেই।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯