সিরিয়ায় সন্ত্রাসীদের ঘাঁটি থেকে ইসরাইলে তৈরি অস্ত্র উদ্ধার
https://parstoday.ir/bn/news/west_asia-i56740-সিরিয়ায়_সন্ত্রাসীদের_ঘাঁটি_থেকে_ইসরাইলে_তৈরি_অস্ত্র_উদ্ধার
সিরিয়ার সেনাবাহিনী রাজধানী দামেস্কের দক্ষিণে ইহুদিবাদী ইসরাইলে তৈরি বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ০৪, ২০১৮ ১১:১৮ Asia/Dhaka
  • সিরিয়ায় সন্ত্রাসীদের ঘাঁটি থেকে ইসরাইলে তৈরি অস্ত্র উদ্ধার

সিরিয়ার সেনাবাহিনী রাজধানী দামেস্কের দক্ষিণে ইহুদিবাদী ইসরাইলে তৈরি বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।

আল-হাজার আল-আসওয়াদ এবং মোগাদাম এলাকার সন্ত্রাসীদের ঘাঁটি থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। গোপন সুড়ঙ্গের নেটওয়ার্কে এসব অস্ত্র লুকিয়ে রাখা হয়েছিল। এছাড়া, ওই সব এলাকায় অস্ত্রের পাশাপাশি রাসায়নিক উপাদানও পাওয়া গেছে।

সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয় বাহিনী তৎপরতা জোরদার করার পর এসব অস্ত্রের গোপন আস্তানা খুঁজে পাওয়া যায়। এদিকে, গত ফেব্রুয়ারি মাসে দেইর-আয-যোরের একটি গুদাম থেকেও বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করেছিল সিরিয় বাহিনী। এসবের মধ্যে ইহুদিবাদী ইসরাইলে তৈরি অস্ত্র ও গোলাবারুদ ছিল।#

পার্সটুডে/মূসা রেজা/৪