সৌদি আরবের মদিনায় অগ্নিকাণ্ডে নিহত ১৫, আহত ১৭০
মে ০৫, ২০১৮ ২১:০৫ Asia/Dhaka
সৌদি আরবের মদিনায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ওমরা করতে যাওয়া ১৫ জন নিহত ও ১৭০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সময় হোটেলে বিভিন্ন দেশের প্রায় ৭০০ মানুষ অবস্থান করছিলেন। এর মধ্যে পাকিস্তান, মিশর ও ইরাকের নাগরিকের সংখ্যাই বেশি ছিল।
নিহত ১৫ জনের সবাই মিসরের নাগরিক বলে বিভিন্ন সূত্র দাবি করেছে। তবে মিশর এখন পর্যন্ত এ খবরের সত্যতা নিশ্চিত করে নি।
মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় মিসরের কত জন মানুষ নিহত হয়েছেন, এর সঠিক সংখ্যা জানার চেষ্টা করা হচ্ছে।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মদিনার গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৬
ট্যাগ