সন্ত্রাসীরা ইসরাইলি অস্ত্র জমা দিয়েছে সিরিয় বাহিনীর কাছে
-
উদ্ধার করা ইসরাইলি অস্ত্র ও গোলা
সিরিয়ার সেনাবাহিনীর কাছে বিপুল পরিমাণ অস্ত্র জমা দিয়েছে উগ্র সন্ত্রাসীরা। এসব অস্ত্র ইহুদিবাদী ইসরাইলে তৈরি।
রাজধানী দামেস্কের দক্ষিণে ইয়েলদা, বাবিলা ও বেইত সাহেম শহরে সন্ত্রাসীরা সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করার পর শহরগুলো ছেড়ে যাওয়ার সময় এসব অস্ত্র জমা দেয়। জমা দেয়া অস্ত্র ও সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে ৬০এম এম, ৮০ এমএম এবং ১২০ এমএম মর্টারের গোলা, ১৪.৫ এবং ২৩ এম পিকে মেশিনগান, স্নাইপার রাইফেল, রকেট চালিত গ্রেনেড, নানা রকমের বিস্ফোরক ও ইসরাইলে তৈরি ভূমি মাইন।
জমা দেয়া এসব অস্ত্রের বাইরেও সিরিয়ার সেনারা বিভিন্ন সময় সন্ত্রাসীদের আস্তানা ও ডিপো থেকে প্রচুর পরিমাণে ইসরাইলি অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার করেছে।
গত ৪ মে সিরিয়ার সেনারা হোমস শহরের দক্ষিণ অংশে পরিচ্ছন্ন অভিযান চালায় এবং সেখান থেকে বিপুল পরিমাণ রাসায়নিক অস্ত্রসহ ইসরাইলি অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার করে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩