ফিলিস্তিনিরা আর আমেরিকাকে মধ্যস্থতাকারী মানবে না: মাহমুদ আব্বাস
https://parstoday.ir/bn/news/west_asia-i57314-ফিলিস্তিনিরা_আর_আমেরিকাকে_মধ্যস্থতাকারী_মানবে_না_মাহমুদ_আব্বাস
ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের গণহত্যার নিন্দা জানিয়ে বলেছেন, ফিলিস্তিনি জনগণ আর তাদের সংকট সমাধানের জন্য আমেরিকাকে মধ্যস্থতাকারী হিসেবে মেনে নেবে না।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ১৫, ২০১৮ ০১:০৮ Asia/Dhaka
  • মাহমুদ আব্বাস
    মাহমুদ আব্বাস

ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের গণহত্যার নিন্দা জানিয়ে বলেছেন, ফিলিস্তিনি জনগণ আর তাদের সংকট সমাধানের জন্য আমেরিকাকে মধ্যস্থতাকারী হিসেবে মেনে নেবে না।

অধিকৃত বায়তুল মুকাদ্দাস শহরে মার্কিন দূতাবাস খোলার প্রতিবাদে সোমবার গাজা উপত্যকায় বিক্ষোভকারী ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালায় ইহুদিবাদী সেনারা। এতে অন্ত ৫৫ ফিলিস্তিনি শহীদ ও দুই হাজারের বেশি মানুষ আহত হয়।

মাহমুদ আব্বাস বলেন, এই অপরাধযজ্ঞের ঘটনায় ‘ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ায়’ আমেরিকার মধ্যস্থতাকারীর ভূমিকা কার্যত শেষ হয়ে গেছে।

গাজা সীমান্তে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের পাখির মতো গুলি করে মারছে ইসরাইলি সেনারা

তিনি সোমবারের গাজা গণহত্যার স্মরণে স্বশাসিত এলাকাগুলোতে তিন দিনের শোক পালনের ঘোষণা দিয়ে বলেন, বায়তুল মুকাদ্দাসে দূতাবাস করে ফিলিস্তিনি ভূমি জবরদখল করে ইহুদি উপশহর নির্মাণকে বৈধতা দিল ওয়াশিংটন।

মাহমুদ আব্বাস বলেন, সব ধরনের আন্তর্জাতিক চাপ ও অন্যায় আচরণ সত্ত্বেও ফিলিস্তিনিরা তাদের অধিকার আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ বিক্ষোভ চালিয়ে যাবে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫