যেকোনো পরিস্থিতিতেই ইসরাইলি হামলা প্রতিহত করা হবে: সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i57576-যেকোনো_পরিস্থিতিতেই_ইসরাইলি_হামলা_প্রতিহত_করা_হবে_সিরিয়া
রাশিয়ায় নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বলেছেন, তার দেশের ওপর ইহুদিবাদী ইসরাইলের হামলাকে দামেস্ক আগ্রাসন হিসেবে বিবেচনা করে এবং যেকোনো পরিস্থিতিতে তা প্রতিহত করা হবে। সিরিয়ার সামরিক ঘাঁটিতে ইরানি সেনা মোতায়েন করা হয়েছে- এমন অজুহাত তুলে সিরিয়ার ওপর ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তিনি একথা বললেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ২০, ২০১৮ ১২:৪৯ Asia/Dhaka
  • ইসরাইলি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য সিরিয়ার ছোঁড়া ক্ষেপণাস্ত্র
    ইসরাইলি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য সিরিয়ার ছোঁড়া ক্ষেপণাস্ত্র

রাশিয়ায় নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বলেছেন, তার দেশের ওপর ইহুদিবাদী ইসরাইলের হামলাকে দামেস্ক আগ্রাসন হিসেবে বিবেচনা করে এবং যেকোনো পরিস্থিতিতে তা প্রতিহত করা হবে। সিরিয়ার সামরিক ঘাঁটিতে ইরানি সেনা মোতায়েন করা হয়েছে- এমন অজুহাত তুলে সিরিয়ার ওপর ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তিনি একথা বললেন।

গতকাল রাশিয়ার সোভোস্তপোল শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় সিরিয় রাষ্ট্রদূত রিয়াদ হাদ্দাদ বলেন, “সিরিয়ার নিজস্ব সার্বভৌমত্ব রয়েছে। বাইরের যেকোনো হামলাকে সিরিয়া আগ্রাসন বলেই বিবেচনা করে। বিমান প্রতিরক্ষা বাহিনীসহ আমাদের সেনারা সিরিয়ার আকাশ ও ভূমিকে রক্ষা করবে। সিরিয়ার বিরুদ্ধে চালানো যেকোনো আগ্রাসনকে আমরা প্রতিহত করব।”

ইসরাইলি হামলা প্রতিহত করেছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী

গত ১০ মে সিরিয়ার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সিরিয়ার রাষ্ট্রদূত এসব কথা বলেন। এ হামলাকে ইসরাইল কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় হামলা বলে উল্লেখ করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইসরাইলের ২৮টি যুদ্ধবিমান থেকে ৭০টি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। তবে মস্কো ও দামেস্ক বলেছে, বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২০