ইসরাইলি ট্যাঙ্কের আঘাতে আরো ২ ফিলিস্তিনি শহীদ, আহত সেনার মৃত্যু
https://parstoday.ir/bn/news/west_asia-i57986-ইসরাইলি_ট্যাঙ্কের_আঘাতে_আরো_২_ফিলিস্তিনি_শহীদ_আহত_সেনার_মৃত্যু
অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণে রাফাহ শহরের পূর্ব অংশে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের ট্যাঙ্কের হামলায় আরো দুই ফিলিস্তিনি শাহাদাৎ বরণ করেছেন।এ নিয়ে দুই মাসের কম সময়ের মধ্যে বর্বর ইসরাইলি সেনাদের হাতে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ১১৩'তে দাঁড়িয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ২৭, ২০১৮ ১৩:৩৬ Asia/Dhaka
  • ইসরাইলি ট্যাঙ্কের আঘাতে আরো ২ ফিলিস্তিনি শহীদ, আহত সেনার মৃত্যু

অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণে রাফাহ শহরের পূর্ব অংশে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের ট্যাঙ্কের হামলায় আরো দুই ফিলিস্তিনি শাহাদাৎ বরণ করেছেন।এ নিয়ে দুই মাসের কম সময়ের মধ্যে বর্বর ইসরাইলি সেনাদের হাতে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ১১৩'তে দাঁড়িয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজ রোববার ইসরাইলি সেনারা  রাফাহ শহরের কাছে ট্যাঙ্কের গোলা নিক্ষেপ করলে ২৫ বছর বয়সি হোসেইন আল আমর এবং ২৮বছর বয়সি  আব্দুল হালিম আল নাকা নামে দুই ফিলিস্তিনি তরুণ শহীদ হন।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, ইসরাইলি সেনারা ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের মালিকানাধীন একটি পর্যবেক্ষণ কেন্দ্রকে লক্ষ্য করে ট্যাঙ্কের গোলা নিক্ষেপ করলে এসব ফিলিস্তিনি শহীদ হন। ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, গাজা সীমান্ত বেড়ার কাছে বোমা বিস্ফোরণ ঘটায় পাল্টা জবাব হিসেবে এ হামলা চালানো হয়েছে।

এছাড়া ইসরাইলি সামরিক বাহিনী গতকাল শনিবার জানিয়েছে, গত বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি নিরাপত্তা বাহিনী অভিযান চালানোর সময়  উচু ভবন থেকে ফিলিস্তিনিদের নিক্ষিপ্ত  একটি বড় পাথরের টুকরার আঘাতে আহত সেনা নিহত হয়।#

পার্সটুডে/বাবুল আখতার/২৭