সিরিয়ায় সন্ত্রাসী হামলায় ৪ রুশ সামরিক উপদেষ্টা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i57990-সিরিয়ায়_সন্ত্রাসী_হামলায়_৪_রুশ_সামরিক_উপদেষ্টা_নিহত
সিরিয়ার দেইর আয-যৌরে সন্ত্রাসীদের হামলায় চার রুশ সামরিক উপদেষ্টা নিহত হয়েছে। রুশ সেনাবাহিনী আজ (রোববার) এক বিবৃতিতে বলেছে, গতরাতে সন্ত্রাসীরা সিরিয়ার সেনাবাহিনীর কামান ইউনিটে হামলা চালিয়েছে। এ সময় সেখানে রুশ উপদেষ্টারা উপস্থিত ছিলেন। এর ফলে ঘটনাস্থলেই দুই রুশ সামরিক উপদেষ্টা নিহত ও পাঁচজন আহত হয়। হাসপাতালে নেয়ার পর আরও দুই রুশ সামরিক উপদেষ্টা প্রাণ হারান।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ২৭, ২০১৮ ১৩:৫৮ Asia/Dhaka
  • সিরিয়ায় সন্ত্রাসী হামলায় ৪ রুশ সামরিক উপদেষ্টা নিহত

সিরিয়ার দেইর আয-যৌরে সন্ত্রাসীদের হামলায় চার রুশ সামরিক উপদেষ্টা নিহত হয়েছে। রুশ সেনাবাহিনী আজ (রোববার) এক বিবৃতিতে বলেছে, গতরাতে সন্ত্রাসীরা সিরিয়ার সেনাবাহিনীর কামান ইউনিটে হামলা চালিয়েছে। এ সময় সেখানে রুশ উপদেষ্টারা উপস্থিত ছিলেন। এর ফলে ঘটনাস্থলেই দুই রুশ সামরিক উপদেষ্টা নিহত ও পাঁচজন আহত হয়। হাসপাতালে নেয়ার পর আরও দুই রুশ সামরিক উপদেষ্টা প্রাণ হারান।

রুশ বিবৃতিতে আরও বলা হয়েছে, সন্ত্রাসীরা গোলাবর্ষণ করার পর সংঘর্ষ শুরু হয় এবং প্রায় এক ঘন্টার সংঘর্ষে ৪৩ সন্ত্রাসী নিহত ও ছয়টি সাজোয়াযান ধ্বংস হয়েছে। 

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের অনুরোধে ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর থেকে রাশিয়া সন্ত্রাসবিরোধী বিমান হামলা শুরু করে। সন্ত্রাসবিরোধী অভিযানে রাশিয়া ব্যাপক সাফল্যও পেয়েছে। 

সিরিয়ায় রাশিয়ার দু'টি সামরিক ঘাঁটি রয়েছে। সন্ত্রাসীরা সেখানে বহু বার হামলার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে।

সিরিয়ায় বিপুল সংখ্যক মার্কিন সেনাও মোতায়েন রয়েছে। তবে দেশটি এসব সেনা মোতায়েনের জন্য সিরিয় সরকারের অনুমতি নেয় নি।

আমেরিকা ও তার কয়েকটি মিত্র দেশের সরাসরি সহযোগিতায় সিরিয়ায় সন্ত্রাসী তৎপরতা ছড়িয়ে পড়েছে। কিন্তু সেই আমেরিকাই এখন সেখানে সন্ত্রাসবাদবিরোধী অভিযান পরিচালনার দাবি করে আসছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৭