মার্কিন দূতাবাস স্থানান্তরের পর ১৮৭ ফিলিস্তিনি শহীদ
-
বায়তুল মুকাদ্দাস শহর
ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিব থেকে অধিকৃত ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরে মার্কিন দূতাবাস স্থানান্তরের পর এ পর্যন্ত ১৮৭ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
‘দি কুদস রিসার্চ সেন্টার’ জানিয়েছে, শহীদ ফিলিস্তিনিদের মধ্যে ৩১টি শিশু, পাঁচজন অসুস্থ মানুষ এবং ১৬ জন প্রতিরোধ আন্দোলনের সদস্য।
গত ৩০ মার্চ থেকে গ্রেট মার্চ অব রিটার্ন শুরুর পর থেকে এ পর্যন্ত দুইজন সাংবাদিক ও একজন নার্সসহ গাজা উপত্যকায় ১২০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বয়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন এবং ৮ মে বায়তুল মুকাদ্দাসে মার্কিন দূতাবাস স্থানান্তর করেন। ৮ মে মার্কিন দূতাবাস উদ্বোধনের প্রতিবাদে ফিলিস্তিনিরা বিক্ষোভ-প্রতিবাদ করলে তাদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে ইহুবিদাী সেনারা ৬০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করে। ওই দিন আহত হন প্রায় ৩,০০০ ফিলিস্তিনি।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩