সৌদি-ইসরাইল জোটের বিরুদ্ধে লড়ছে ইয়েমেন: আবদুল মালিক হুথি
https://parstoday.ir/bn/news/west_asia-i58354-সৌদি_ইসরাইল_জোটের_বিরুদ্ধে_লড়ছে_ইয়েমেন_আবদুল_মালিক_হুথি
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আবদুল মালিক আল-হুথি বলেছেন, তার যোদ্ধারা কার্যত সৌদি আরব ও ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লড়াই করছে। ইয়েমেনের হুদাইদাহ বন্দরের ওপর দিয়ে ইসরাইলের বিমান উড়ে যাওয়ার পর তিনি এ মন্তব্য করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৩, ২০১৮ ১৩:০৭ Asia/Dhaka
  • আবদুল মালিক আল-হুথি
    আবদুল মালিক আল-হুথি

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আবদুল মালিক আল-হুথি বলেছেন, তার যোদ্ধারা কার্যত সৌদি আরব ও ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লড়াই করছে। ইয়েমেনের হুদাইদাহ বন্দরের ওপর দিয়ে ইসরাইলের বিমান উড়ে যাওয়ার পর তিনি এ মন্তব্য করেছেন।

হুদাইদাহ বন্দর এলাকায় সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট ও তাদের ভাড়াটে সন্ত্রাসীদের সঙ্গে ইয়েমেনি সেনাবাহিনীর প্রবল লড়াই চলছে বলে ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন যখন খবর দিয়েছে তখন ইসরাইলি বিমানকে শনাক্ত করা হয়েছে। 

এ প্রসঙ্গে আবদুল মালিক হুথি বলেন, “আগ্রাসীদের বিরুদ্ধে লড়াই করা আমাদের দায়িত্ব। এই আগ্রাসীরা ইয়েমেনের বিরুদ্ধে জঘন্য অপরাধ করেছে এবং সবকিছু ধ্বংস করে দিচ্ছে।”

তিনি বলেন, সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীদের সঙ্গে যেমন ইসরাইলের সম্পর্ক রয়েছে তেমনি ইয়েমেনেও ইহুদিবাদীদের সম্পর্ক রয়েছে। বিষয়টি নিয়ে শিগগিরি তথ্য প্রকাশ করা হবে বলে তিনি জানান।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩