সৌদি আরবকে বিভ্রম থেকে বেরিয়ে আসতে বলল কাতার
https://parstoday.ir/bn/news/west_asia-i58428-সৌদি_আরবকে_বিভ্রম_থেকে_বেরিয়ে_আসতে_বলল_কাতার
কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি বলেছেন, অবরোধ আরোপকারী চার দেশের উচিত বিভ্রম থেকে বেরিয়ে নিজ দেশের মানুষের কল্যাণ চিন্তা করা। কাতারের সঙ্গে সৌদি আরব, মিশর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক ছিন্নের বার্ষিকী উপলক্ষে তিনি এ কথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৫, ২০১৮ ১০:৩৭ Asia/Dhaka
  • মুহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি
    মুহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি

কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি বলেছেন, অবরোধ আরোপকারী চার দেশের উচিত বিভ্রম থেকে বেরিয়ে নিজ দেশের মানুষের কল্যাণ চিন্তা করা। কাতারের সঙ্গে সৌদি আরব, মিশর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক ছিন্নের বার্ষিকী উপলক্ষে তিনি এ কথা বলেছেন।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ষড়যন্ত্রের মোকাবেলায় কাতারের জনগণের ঐক্য-সংহতি ও সচেতনতা প্রশংসনীয়। কিন্তু মধ্যপ্রাচ্যের জনগণ যে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি-কে ভালো চোখে দেখছে না তা ওই চার দেশের ভালোকরেই জানার কথা।

মুহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি আরও বলেছেন, কাতারের মিত্র দেশগুলো সম্পর্কে উত্তেজনা নিরসনের চেষ্টা করলেও কয়েকটি দেশ সংকট জটিল করার চেষ্টা করছে।

২০১৭ সালের ৫ জুন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেশটির ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে। কাতার সন্ত্রাসবাদে সমর্থন দিচ্ছে বলে ওই সব দেশ অভিযোগ করেছে। তবে কাতার ওই অভিযোগ প্রথম থেকেই প্রত্যাখ্যান করে এসেছে। বিভিন্ন সূত্র জানিয়েছে, সৌদি রাজপরিবারের কথায় ওঠবস না করায় কাতারের সরকার ও জনগণকে শিক্ষা দিতে রিয়াদের পক্ষ থেকে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে দেশটি গত এক বছরে ভালোভাবেই সংকট মোকাবেলা করতে সক্ষম হয়েছে। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৫