দায়েশকে হটিয়ে বুকামাল শহরের ওপর সিরিয় বাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা
https://parstoday.ir/bn/news/west_asia-i58838-দায়েশকে_হটিয়ে_বুকামাল_শহরের_ওপর_সিরিয়_বাহিনীর_নিয়ন্ত্রণ_প্রতিষ্ঠা
ইরাকি সীমান্তের কাছে অবস্থিত সিরিয়ার একটি কৌশলগত শহরের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে তাকফিরি দায়েশের একটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছে সিরিয় বাহিনী। একইসঙ্গে অভিযানে শহরটি থেকে দায়েশ সন্ত্রাসীদের নির্মূল করতে সক্ষম হয়েছে সেনাবাহিনী।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুন ১২, ২০১৮ ১১:৩৩ Asia/Dhaka
  • দায়েশকে হটিয়ে বুকামাল শহরের ওপর সিরিয় বাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা

ইরাকি সীমান্তের কাছে অবস্থিত সিরিয়ার একটি কৌশলগত শহরের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে তাকফিরি দায়েশের একটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছে সিরিয় বাহিনী। একইসঙ্গে অভিযানে শহরটি থেকে দায়েশ সন্ত্রাসীদের নির্মূল করতে সক্ষম হয়েছে সেনাবাহিনী।

ব্রিটেন ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকাল (সোমবার) জানিয়েছে, সিরিয়ার সেনা এবং সহযোগী বাহিনী দায়েশের সঙ্গে কয়েক দিনের তীব্র সংঘর্ষের পর পূর্বাঞ্চলীয় দেইর আয জোর প্রদেশের ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত বুকামাল শহরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

তাকফিরি দায়েশ

অবজারভেটরির প্রধান রামি আব্দেল রহমান বলেছেন, সিরিয়ার সেনা এবং মিত্রবাহিনী আল বুকামাল শহরের উত্তর এবং উত্তর পূর্ব অংশ থেকে দায়েশকে পুরোপুরি নির্মূলের মাধ্যমে শহরটির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। গত শুক্রবার বুকামাল শহরের ওপর অগ্রাভিযান অব্যাহত রাখতে দায়েশ সন্ত্রাসীরা শহরটির কিছু এলাকায় বোমা হামলাকারী পাঠিয়েছিল। কিন্তু সিরিয় সেনাবাহিনীর প্রবল প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়।#

পার্সটুডে/বাবুল আখতার/১২