হুদায়দায় যুদ্ধবিরতির আহ্বান জানালো ইইউ
https://parstoday.ir/bn/news/west_asia-i59558-হুদায়দায়_যুদ্ধবিরতির_আহ্বান_জানালো_ইইউ
ইয়েমেনের হুদায়দা সমুদ্রবন্দর এলাকায় যুদ্ধবিরতি কার্যকরের জন্য যুদ্ধরত পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের আগ্রাসনে যখন বন্দরনগরীর অবস্থা চরমে তখন ২৮ জাতির জোট গভীর উদ্বেগ প্রকাশ করে এ আহ্বান জানালো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৬, ২০১৮ ১০:১৪ Asia/Dhaka
  • হুদায়দা অভিযানে অংশ নিচ্ছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের ভাড়াটে সন্ত্রাসীরা (সাম্প্রতিক ছবি)
    হুদায়দা অভিযানে অংশ নিচ্ছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের ভাড়াটে সন্ত্রাসীরা (সাম্প্রতিক ছবি)

ইয়েমেনের হুদায়দা সমুদ্রবন্দর এলাকায় যুদ্ধবিরতি কার্যকরের জন্য যুদ্ধরত পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের আগ্রাসনে যখন বন্দরনগরীর অবস্থা চরমে তখন ২৮ জাতির জোট গভীর উদ্বেগ প্রকাশ করে এ আহ্বান জানালো।

গতকাল (সোমবার) ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা এক বিবৃতিতে জাতিসংঘের নেতৃত্বে শান্তি প্রক্রিয়া শুরুর প্রতি সমর্থন দিয়ে বলেছেন, যুদ্ধকবলিত ইয়েমেনের বিরুদ্ধে সৌদি সামরিক হামলা বন্ধ করতে হবে। তারা বলেছেন, সামরিক উপায়ে ইয়েমেন সংকটের কোনো সমাধান নেই।

ইইউ মন্ত্রীরা বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন যুদ্ধরত সব পক্ষের সঙ্গে আলোচনা করবে এবং মানবিক ত্রাণ সরবরাহ করা ও গুরুত্বপূর্ণ খাতে তহবিল যোগান দেয়াসহ ইয়েমেনে তৎপরতা বাড়াতে প্রস্তুত রয়েছে। এছাড়া, বেসামরিক নাগরিকদের রক্ষা এবং আন্তর্জাতিক ত্রাণ আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা দেখাতে ইইউ মন্ত্রীরা ইয়েমেন যুদ্ধে জড়িত পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৬