আফগানিস্তানে ৬৩ সন্ত্রাসী নিহত, দায়েশের ঘাঁটি ধ্বংস
https://parstoday.ir/bn/news/west_asia-i59584-আফগানিস্তানে_৬৩_সন্ত্রাসী_নিহত_দায়েশের_ঘাঁটি_ধ্বংস
আফগানিস্তানে গত ২৪ ঘণ্টায় অন্তত ৬৩ সন্ত্রাসী নিহত হয়েছে। আফগান সেনা ও নিরাপত্তা বাহিনীর অভিযানে দেশের বিভিন্ন এলাকায় আরও অন্তত ২৪ সন্ত্রাসী আহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৬, ২০১৮ ১৪:২৮ Asia/Dhaka
  • আফগানিস্তানে নিহত সন্ত্রাসী
    আফগানিস্তানে নিহত সন্ত্রাসী

আফগানিস্তানে গত ২৪ ঘণ্টায় অন্তত ৬৩ সন্ত্রাসী নিহত হয়েছে। আফগান সেনা ও নিরাপত্তা বাহিনীর অভিযানে দেশের বিভিন্ন এলাকায় আরও অন্তত ২৪ সন্ত্রাসী আহত হয়েছে।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্তা বিভাগ আজ এক বিবৃতিতে ওই তথ্য জানিয়েছে।

নানগারহার, কুনার, নুরেস্তান, গজনি, পাকতিয়া, পাকতিকা, ওয়ারদাক, ফারাহ, বাদগিস, ফারিয়াব, কান্দুজ, সামানগান এবং হেলমান্দ প্রদেশে ওই অভিযান চালায় আফগান সেনা ও নিরাপত্তা বাহিনী।

ওই বাহিনী কুনার এবং নানগারহার প্রদেশে দায়েশ সন্ত্রাসীদের কয়েকটি গোপন আস্তানাও ধ্বংস করেছে বলে জানানো হয়েছে।

এদিকে ঝটিকা সফরে আজ কাবুলে গেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। তালেবানদের সঙ্গে কাবুলের আপোসের বিষয়টি পর্যালোচনা করা এবং আফগানিস্তানে মার্কিন সেনা উপস্থিতির বিষয়গুলো খতিয়ে দেখাই তাঁর এই সফরের উদ্দেশ্য বলে জানানো হয়েছে।

ম্যাটিস আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি এবং আফগানিস্তানে ন্যাটো কমান্ডার জন নিকলসনের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে।

নিরাপত্তা প্রতিষ্ঠার অজুহাতে ১৬ হাজার মার্কিন সেনা এবং অপর আরও ১৯ হাজার বিদেশি সেনা আফগানিস্তানে মোতায়েন রয়েছে।

 

পার্সটুডে/নাসির মাহমুদ/২৬