জুলাই মাসে তেল উত্তোলনে রেকর্ড করতে যাচ্ছে সৌদি আরব
https://parstoday.ir/bn/news/west_asia-i59645-জুলাই_মাসে_তেল_উত্তোলনে_রেকর্ড_করতে_যাচ্ছে_সৌদি_আরব
জুলাই মাসে জ্বালানি তেল উত্তোলনে রেকর্ড করতে যাচ্ছে সৌদি আরব। দেশটি আগামী মাসে প্রতিদিন এক কোটি ৮০ লাখ ব্যারেল তেল উত্তোলনের পরিকল্পনা নিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৭, ২০১৮ ১৮:৫২ Asia/Dhaka
  • সৌদি আরামকো কোম্পানি
    সৌদি আরামকো কোম্পানি

জুলাই মাসে জ্বালানি তেল উত্তোলনে রেকর্ড করতে যাচ্ছে সৌদি আরব। দেশটি আগামী মাসে প্রতিদিন এক কোটি ৮০ লাখ ব্যারেল তেল উত্তোলনের পরিকল্পনা নিয়েছে।

তেলের দাম কমানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল উত্তোলন বাড়ানোর যে আহ্বান জানিয়েছেন তার প্রতি দ্রুত সাড়া দিয়ে সৌদি আরব তেল উৎপাদন বাড়িয়ে দেয়ার পরিকল্পা নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো জুলাই মাস থেকে বাড়তি ৮০ লাখ ব্যারেল তেল উত্তোলন করবে। তেলের বাজার শান্ত করার প্রচেষ্টা হিসেবে সৌদি আরব এ পদক্ষেপ নিতে যাচ্ছে। ব্লুমবার্গের রিপোর্টে বলা হয়েছে, বাড়তি ৮০ লাখ ব্যারেল তেল উত্তোলন করলে তা হবে সৌদি আরবের জন্য এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি তেল রপ্তানির রেকর্ড।  

২০১৬ সালের জুলাই মাসে আরামকো কোম্পানি প্রতিদিন সর্বোচ্চ এক কোটি ৭২ লাখ ব্যারেল তেল উত্তোলন করেছিল। ব্লুমবার্গ বলছে, বাড়তি তেল সরবরাহ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের ওপর যে চাপ সৃষ্টি করেছেন তাতে নজিরবিহীনভাবে সাড়া দিয়েছে রিয়াদ। আগামী নভেম্বর মাসে মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে তেলের দাম কমানোর জন্য  প্রেসিডেন্ট ট্রাম্প বিশেষভাবে তৎপর হয়েছেন। সে কারণে তিনি সৌদি আরবের ওপর চাপ সৃষ্টি করে তেলের উৎপাদন বাড়াতে চান।#     

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭