মার্কিন সামরিক কমান্ডারকে আটক করেছে আনসারুল্লাহ: ইয়েমেনি মিডিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i59762-মার্কিন_সামরিক_কমান্ডারকে_আটক_করেছে_আনসারুল্লাহ_ইয়েমেনি_মিডিয়া
আমেরিকার সামরিক কোম্পানি ব্ল্যাক ওয়াটার বা অ্যাকাডেমির একজন কমান্ডারকে আটক করেছে ইয়েমেনের জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহ। ওই কমান্ডার সংযুক্ত আরব আমিরাতের হয়ে ইয়েমেনিদের বিরুদ্ধে যুদ্ধ করছিল। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে ইয়েমেনের গণমাধ্যম আজ (সোমবার) এ খবর দিয়েছে।
(last modified 2026-08-11T10:20:07+00:00 )
জুলাই ০২, ২০১৮ ১২:২৪ Asia/Dhaka
  • সংযুক্ত আরব আমিরাতের দুই ভাড়াটে সেনা
    সংযুক্ত আরব আমিরাতের দুই ভাড়াটে সেনা

আমেরিকার সামরিক কোম্পানি ব্ল্যাক ওয়াটার বা অ্যাকাডেমির একজন কমান্ডারকে আটক করেছে ইয়েমেনের জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহ। ওই কমান্ডার সংযুক্ত আরব আমিরাতের হয়ে ইয়েমেনিদের বিরুদ্ধে যুদ্ধ করছিল। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে ইয়েমেনের গণমাধ্যম আজ (সোমবার) এ খবর দিয়েছে।

টুইটারে এ খবর ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে, ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনে সহযোগিতা করতে মার্কিন ব্ল্যাক ওয়াটার কোম্পানি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে চুক্তি সই করেছে। এই চুক্তির ভিত্তিতেই মার্কিন কমান্ডার ইয়েমেনে ঢুকেছিল। খুব শিগগিরই আটক মার্কিন কমান্ডারের ভিডিও প্রকাশ করা হবে বলে খবর বেরিয়েছে। 

আরব আমিরাত ইয়েমেনের হুদায়দায় সামরিক আগ্রাসন স্থগিত রাখার ঘোষণা দেওয়ার পরপরই মার্কিন কমান্ডার আটকের খবর প্রকাশিত হলো। আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আনোয়ার গারগাশ গতকাল (রোববার) হুদায়দায় আগ্রাসন স্থগিতের ঘোষণা দিয়ে বলেছেন, আলোচনার সুযোগ করে দিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

হুদায়দায় মানবিক বিপর্যয়ের আশঙ্কার বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার হুঁশিয়ারি সত্ত্বেও গত ১৩ জুন থেকে সেখানে সর্বাত্মক হামলা শুরু করে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও তাদের মিত্র দেশগুলো। এ আগ্রাসনে সরাসরি সহযোগিতা দিয়েছে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স। কিন্তু আনসারুল্লাহ সমর্থিত সেনাদের প্রতিরোধের মুখে আগ্রাসী শক্তি পিছুহটতে বাধ্য হয়েছে বলে ইয়েমেনের বিভিন্ন সূত্র জানিয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২