গাজায় আগুন জ্বালাবেন না: ইসরাইলকে জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/west_asia-i60243-গাজায়_আগুন_জ্বালাবেন_না_ইসরাইলকে_জাতিসংঘ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার পরিস্থিতি আর বেশি উত্তপ্ত না করার জন্য ইহুদিবাদী ইসরাইলের প্রতি আহ্বান জনিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, “ইসরাইলকে অবশ্য পরিস্থিতির অবনতি করা থেকে বিরত থাকতে হবে।”
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২২, ২০১৮ ০৭:৩৪ Asia/Dhaka
  • জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস
    জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার পরিস্থিতি আর বেশি উত্তপ্ত না করার জন্য ইহুদিবাদী ইসরাইলের প্রতি আহ্বান জনিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, “ইসরাইলকে অবশ্য পরিস্থিতির অবনতি করা থেকে বিরত থাকতে হবে।”

তিনি গতকাল (শনিবার) বলেন, “গাজা ও দক্ষিণ ইসরাইলের পরিস্থিতিতে আমি খুবই উদ্বিগ্ন।” যদিও গুতেরেস গাজা পরিস্থিতির অবনতি না ঘটাতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন তবে তিনি তার ভাষায় ফিলিস্তিনিদেরকে সব রকমের উসকানি থেকে বিরত থাকার কথাও বলেছেন। গুতেরেস বলেন, নতুন করে বিপর্যয়কর পরিস্থিতির দ্বারপ্রান্তে যাওয়া থেকে সব পক্ষকে বিরত থাকা জরুরি। সংকটের শান্তিপূর্ণ সমাধান ও মানবিক বিপর্যয় এড়াতে সবপক্ষের সহযোগিতা চান তিনি।

হামাসের অবস্থানে ইসরাইলের গোলাবর্ষণ (ফাইল ফটো)

গাজার কয়েকটি স্থানে কামানের গোলাবর্ষণের পর জাতিসংঘ মহাসচিব এই আহ্বান জানলেন। এর আগে হামাস ঘোষণা করেছিল যে, তেল আবিবের সঙ্গে তারা যুদ্ধবিরতিতে পৌঁছেছে। যুদ্ধবিরতির আগে ইসরাইলের হামলায় চার ফিলিস্তিনি শহীদ ও হামাসের গুলিতে ইসরাইলের এক সেনা নিহত হয়েছিল।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২২