ইরাকে বিদ্যুত রপ্তানি করবে সৌদি আরব
-
বিদ্যুত স্থাপনা (ফাইল ফটো)
সৌদি আরব প্রতিবেশী ইরাকে একটি সৌর বিদ্যুত স্থাপনা নির্মাণ করবে এবং দেশটিতে বিদ্যুত রপ্তানি করবে। বিদ্যুতের ঘাটতির বিরুদ্ধে ইরাকে ব্যাপক বিক্ষোভের পর এ খবর এলো।
ইরাকের বিদ্যুত মন্ত্রণালয়ের মুখপাত্র মুসাব সেরি জানান, বিদ্যুত সম্পর্কিত চুক্তির আওতায় আগামী এক বছরের মধ্যে সৌদি আরব দেশের ভেতরে তিন হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুত স্থাপনা নির্মাণ করবে। এই স্থাপনা থেকে সৌদি আরব ঘণ্টায় ২১ ডলার মূল্যে প্রতি মেগাওয়াট বিদ্যুত বিক্রি করবে।
এর আগে ইরাকে বিদ্যুত রপ্তানি শুরু করেছিল ইরান কিন্তু অভ্যন্তরীণ চাহিদা মেটাতে গিয়ে ইরাকে বিদ্যুত রপ্তানি বন্ধ করে দিয়েছে তেহরান। বিদ্যুতের দুর্বল ব্যবস্থাপনার অভিযোগে দেশটির বিদ্যুতমন্ত্রীকে গতকাল বরখাস্ত করা হয়েছে।
ব্যাপক দুর্নীতি ও দুর্বল সরকারি সেবার বিরুদ্ধে ইরাকের দিক্ষণাঞ্চলীয় শহরগুলোতে চলতি মাসে ব্যাপক বিক্ষোভ হয়। তেলসমৃদ্ধ ইরাকের বসরা নগরীতে গত ৮ জুলাই প্রথম বিক্ষোভ শুরু হয়। ইরাকের মোট রাজস্বের শতকরা ৯৫ ভাগ আসে এ শহরের তেল বিক্রির অর্থ থেকে কিন্তু শহরটিতে সরকারি সেবার মান খুবই খারাপ। মধ্যপ্রাচ্যের যেসব শহরে পানি ব্যবস্থাপনা খুবই দুর্বল বসরা তার অন্যতম।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন