সৌদি ঘাঁটিতে ইয়েমেনিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i63677-সৌদি_ঘাঁটিতে_ইয়েমেনিদের_ব্যালিস্টিক_ক্ষেপণাস্ত্র_দিয়ে_হামলা
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধা সমর্থিত সেনারা সৌদি আরবের নাজরান প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে। সৌদি আরব ইয়েমেনের ওপর তিন বছরের বেশি সময় ধরে যে বর্বর আগ্রাসন চালিয়ে যাচ্ছে তার জবাবে গতকাল (সোমবার) ইয়েমেনে সেনারা এ হামলা চালায়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২১, ২০১৮ ০৭:২১ Asia/Dhaka
  • বাদর-১ ক্ষেপণাস্ত্র
    বাদর-১ ক্ষেপণাস্ত্র

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধা সমর্থিত সেনারা সৌদি আরবের নাজরান প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে। সৌদি আরব ইয়েমেনের ওপর তিন বছরের বেশি সময় ধরে যে বর্বর আগ্রাসন চালিয়ে যাচ্ছে তার জবাবে গতকাল (সোমবার) ইয়েমেনে সেনারা এ হামলা চালায়।

নাম প্রকাশে অনিচ্ছুক ইয়েমেনি সেনাবাহিনীর একটি সূত্র আল-মাসিরা টেলিভিশনকে জানিয়েছে, ইয়েমেনের সেনারা নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্বল্প পাল্লার বাদর-১ ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের মোস্তাহাদেস ঘাঁটিতে হামলা চালায়। ঘাঁটিটি রাজধানী রিয়াদ থেকে ৮৪৪ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। সূত্রটি জানিয়েছে, ইয়েমেনি সেনাদের ছোঁড়া ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

ইয়েমেনি স্নাইপারের অবস্থান

এদিকে, ইয়েমেনের যোদ্ধারা জিজান প্রদেশের জাবাল আল-কায়িস পাহাড়ের কাছে অবস্থিত একটি সেনা ক্যাম্পে গতকাল হামলা চালায়। এতে সৌদি আরবের এক সেনা গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়েছে। এছাড়া, ইয়েমেনি স্নাইপারদের গুলিতে পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত চার গেরিলা  নিহত হয়েছে। এর আগে রোববার সৌদি বিমান থেকে ইয়েমেনের সা’দা প্রদেশের কয়েকটি আবাসিক ভবনে হামলা চালানো হয়। তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ পাওয়া যায় নি।#

 পার্সটুডে/এসআইবি/২১