ইয়েমেনের পাল্টা হামলায় ৫ সৌদি সেনা নিহত; ২ ড্রোন ভূপাতিত
-
ইয়েমেনিদের হামলায় ভূপাতিত একটি সৌদি ড্রোন (ফাইল ফটো)
সৌদি আরব সীমান্তে ইয়েমেনিদের পাল্টা হামলায় অন্তত পাঁচ সৌদি সেনা নিহত হয়েছে। ইয়েমেনের সেনাবাহিনী ও গণপ্রতিরোধ কমিটি আজ (বুধবার) সকালে এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, গত কয়েক ঘন্টায় আগ্রাসীদের বিরুদ্ধে স্নাইপারদের একাধিক অভিযানে নিহতের এ ঘটনা ঘটেছে।
এদিকে, ইয়েমেনের বিমান প্রতিরক্ষা ইউনিটের পাল্টা হামলায় সৌদি আরবের দু'টি গোয়েন্দা ড্রোন ভূপাতিত হয়েছে। দু'টি ড্রোনই সৌদি আরবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিযান প্রদেশের জাবাল আল-দুদ এলাকায় ভূপাতিত হয়েছে বলে ইয়েমেনের সামরিক বাহিনীর একটি সূত্র জানিয়েছে। ইয়েমেনের আল-মাসিরা টিভি চ্যানেল এ তথ্য দিয়েছে।
ইয়েমেনে সৌদি নেতৃত্বে সামরিক আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত এ নিয়ে আগ্রাসী বাহিনীর অন্তত ২০টি ড্রোন ভূপাতিত হলো।
এর আগে সর্বশেষ গত ২৭ জুলাই সৌদি আরবের আসির প্রদেশে ইয়েমেনিদের পাল্টা হামলায় একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত হয়েছিল।
ইয়েমেনে ড্রোন পাঠিয়ে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো মাঝে মধ্যেই গোয়েন্দাবৃত্তি চালায়।
২০১৫ সালের ২৫ মার্চ থেকে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। এ হামলায় এ পর্যন্ত হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২২
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন