আবারও সৌদি ড্রোন ভূপাতিত করল ইয়েমেন
https://parstoday.ir/bn/news/west_asia-i64348-আবারও_সৌদি_ড্রোন_ভূপাতিত_করল_ইয়েমেন
সৌদি আরবের আরও একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের বিমান প্রতিরক্ষা ইউনিট। গতকাল (রোববার) সীমান্তবর্তী জিযান প্রদেশের জারাহ উপত্যকায় ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করা হয়। এটি ইয়েমেন সীমান্তে গোয়েন্দা তৎপরতা চালাচ্ছিল। এসব তথ্য জানিয়েছে ইয়েমেনের আরবি টিভি চ্যানেল 'আল মাসিরা'।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৭, ২০১৮ ০৭:৩৬ Asia/Dhaka
  • আল মাসিরা টিভি চ্যানেলে সম্প্রচারিত ড্রোনের ছবি
    আল মাসিরা টিভি চ্যানেলে সম্প্রচারিত ড্রোনের ছবি

সৌদি আরবের আরও একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের বিমান প্রতিরক্ষা ইউনিট। গতকাল (রোববার) সীমান্তবর্তী জিযান প্রদেশের জারাহ উপত্যকায় ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করা হয়। এটি ইয়েমেন সীমান্তে গোয়েন্দা তৎপরতা চালাচ্ছিল। এসব তথ্য জানিয়েছে ইয়েমেনের আরবি টিভি চ্যানেল 'আল মাসিরা'।

এর আগের দিন শনিবার বিকেলেই ‘জাবাল আদ্দাউদ’ এলাকায় গুলি করে আরেকটি ড্রোন ভূপাতিত করে ইয়েমেনি বাহিনী। গত তিন বছরে ইয়েমেনের সেনাবাহিনী সৌদি আরবের প্রায় দুই ডজন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

সৌদি হামলায় ধ্বংসপ্রাপ্ত একটি ভবন

আমেরিকা ও সংযুক্ত আরব আমিরাতসহ আরও কয়েকটি দেশের সহযোগিতায় ২০১৫ সালের মার্চ থেকে দরিদ্র প্রতিবেশী দেশ ইয়েমেনে হামলা শুরু করে সৌদি আরব। তাদের হামলায় এ পর্যন্ত শিশুসহ ১৪ হাজারের বেশি ইয়েমেনি নিহত হয়েছেন।

সম্প্রতি শিশুদের বহনকারী একটি বাসে হামলা চালিয়ে স্কুলগামী বহু শিশুকে হত্যা করেছে সৌদি বাহিনী।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৭